Zechariah 9:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা দেখে অস্কিলোন ভয় পাবে, গাজাও দেখে ভীষণ ব্যথিত হবে এবং ইক্রোণও তেমনি হবে, কেননা তার প্রত্যাশিত ভূমি লজ্জিত হবে, গাজা থেকে বাদশাহ্ উচ্ছিন্ন হবে ও অস্কিলোনে বসতি থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অস্কিলোন তা দেখে ভয় পাবে; গাজা নিদারুণ যন্ত্রণায় কষ্ট পাবে, এবং ইক্রোণের দশাও তাই হবে, কারণ তার আশা পূর্ণ হবে না। গাজা তার রাজাকে হারাবে আর অস্কিলোনে কেউ বাস করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা দেখিয়া অস্কিলোন ভয় পাইবে, ঘসাও দেখিয়া অতিশয় ব্যথিত হইবে, এবং ইক্রোণও তদ্রূপ হইবে, কেননা তাহার আশাভূমি লজ্জিত হইবে, ঘসা হইতে রাজা উচ্ছিন্ন হইবে, ও অস্কিলোনে বসতি থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা দেখিয়া অস্কিলোন ভয় পাইবে, ঘসাও দেখিয়া অতিশয় ব্যথিত হইবে, এবং ইক্রোণও তদ্রূপ হইবে, কেননা তাহার আশাভূমি লজ্জিত হইবে, ঘসা হইতে রাজা উচ্ছিন্ন হইবে, ও অস্কিলোনে বসতি থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অস্কিলোন তা দেখে ভয় পাবে, গাজা যন্ত্রণায় মোচড় খাবে আর ইক্রোণের দশাও তা-ই হবে, কারণ তার আশা পূর্ণ হবে না। গাজা তার রাজাকে হারাবে আর অস্কিলোনে কেউ বাস করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অস্কিলোন তা দেখে ভয় পাবে, গাজা যন্ত্রণায় মোচড় খাবে আর ইক্রোণের দশাও তা-ই হবে, কারণ তার আশা পূর্ণ হবে না। গাজা তার বাদশাহ্কে হারাবে আর অস্কিলোনে কেউ বাস করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আস্কেলন তা দেখে সন্ত্রস্ত হবে,গাজা হবে মহাত্রাসে কম্পিত এক্রোণেরও হবে সেই দশা, সে হবে আশাহত। গাজার নৃপতি হবে উচ্ছিন্ন আস্কেলন হবে জনশূন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অস্কিলোনের লোকেরা এইসব দেখে ভয় পাবে| ঘসার লোকেরা ভয়ে কাঁপবে| ইক্রোণর লোকেরা এইসব ঘটতে দেখে সমস্ত আশা হারিয়ে ফেলবে| ঘসায আর কোন রাজা থাকবে না| অস্কিলোনে কেউ বাস করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অস্কিলোন দেখবে ও ভয় পাবে, ঘসাও (গাজা) খুব ভয় পাবে! ইক্রোণের আশাও নষ্ট হবে! ঘসার রাজা ধ্বংস হবে এবং অস্কিলোনে কেউ আর কখনো বাস করবে না।