Zechariah 9:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অস্দোদে জারজ বংশ বাস করবে এবং আমি ফিলিস্তিনীদের অহংকার চূর্ণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিদেশিরা অস্দোদ দখল করবে, এবং আমি ফিলিস্তিনীদের অহংকার শেষ করে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অস্দোদে জারজ বংশ বাস করিবে, এবং আমি পলেষ্টীয়দের দর্প চূর্ণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অস্দোদে জারজ বংশ বাস করিবে, এবং আমি পলেষ্টীয়দের দর্প চূর্ণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিশ্র জাতের বংশধরেরা অস্দোদে বাস করবে। সদাপ্রভু বলছেন, “পলেষ্টীয়দের অহংকার আমি শেষ করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিশ্র জাতের বংশধরেরা অস্দোদে বাস করবে। মাবুদ বলছেন, “ফিলিস্তিনীদের অহংকার আমি শেষ করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক সঙ্কর জাতি বাস করবে আসদোদে, আমি চূর্ণ করব ফিলিস্তিনীদের দর্প।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবৈধ সন্তানেরা অস্দোদের রাজা হয়ে বসবে| আমি পলেষ্টীয়দের দর্প চূর্ণ করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিদেশীরা অসদোদে তাদের ঘর বানাবে এবং আমি পলেষ্টীয়দের অহঙ্কার ধ্বংস করব।