Zechariah 9:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তার মুখ থেকে তার পেয় রক্ত ও দাঁতের মধ্য থেকে তার জঘন্য বস্তুগুলো অপসারণ করবো; আর সে অবশিষ্ট থেকে নিজেও আমাদের আল্লাহ্র লোক হবে; সে এহুদার একটি বংশের মত হবে; এবং ইক্রোণ যিবূষীয়ের মত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের মুখ থেকে রক্ত, দাঁতের মধ্যে থেকে নিষিদ্ধ খাবার বের করব। যারা অবশিষ্ট থাকবে তারা আমাদের ঈশ্বরের লোক হবে আর তারা হবে যিহূদার একটি পরিবার গোষ্ঠী, এবং ইক্রোণ হবে যিবূষীয়ের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহার মুখ হইতে তাহার পেয় রক্ত, ও দন্তের মধ্য হইতে তাহার জঘন্য বস্তু সকল অপসারণ করিব; আর সে অবশিষ্ট থাকিয়া আপনিও আমাদের ঈশ্বরের লোক হইবে; সে যিহূদার মধ্যে অধ্যক্ষতুল্য হইবে, এবং ইক্রোণ যিবূষীয়ের তুল্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহার মুখ হইতে তাহার পেয় রক্ত, ও দন্তের মধ্য হইতে তাহার জঘন্য বস্তু সকল অপসারণ করিব; আর সে অবশিষ্ট থাকিয়া আপনিও আমাদের ঈশ্বরের লোক হইবে; সে যিহূদার মধ্যে অধ্যক্ষতুল্য হইবে, এবং ইক্রোণ যিবূষীয়ের তুল্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের মুখ থেকে রক্ত সুদ্ধ মাংস ও অন্যান্য নিষেধ করা খাবার বের করব। তাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা হবে আমার লোক; তারা হবে যিহূদার একটা বংশের মত এবং ইক্রোণ হবে যিবূষীয়দের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের মুখ থেকে রক্তসুদ্ধ গোশ্ত ও অন্যান্য হারাম খাবার বের করব। তাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা হবে আমার বান্দা; তারা হবে এহুদার একটা বংশের মত এবং ইক্রোণ হবে যিবূষীয়দের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রক্ত না ফেলে হত্যা করা পশুর মাংস ভক্ষণেরকু-অভ্যাস আমি দূর করব, তাদের নিষিদ্ধ খাদ্য গ্রহণের অভ্যাসদূর করব। এই জাতির অবশিষ্টাংশেরা হবে আমার প্রজাযেন যিহুদাকুলেরই এক গোষ্ঠী। যিবুষীদের মত এক্রোণ হবে আমার প্রজার অংশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের মুখ আর দাঁত থেকে আমি যে মাংসতে তখনও রক্ত লেগেছিল এবং অন্যান্য নিষিদ্ধ খাবার সরিয়ে ফেলব| অবশিষ্ট পলেষ্টীয়রা আমার লোকেদের একটি অংশ বলে গণ্য হবে| তারা যিহূদাতে আরেকটি পরিবারগোষ্ঠী হবে| যিবূষীয়রা যেমন করেছিল, তেমনিভাবে ইক্রোণর লোকেরা আমার লোকেদের একটি অংশ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তার মুখ থেকে রক্ত এবং দাঁতের মধ্য দিয়ে তার পাপ বের করব। অবশিষ্ট লোকেরা যিহূদার একটি বংশের মত আমাদের ঈশ্বরের জন্য তাঁর লোক হবে এবং ইক্রোণ যিবূষীয়দের মত হবে।