Zechariah 9:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি সৈন্যসামন্তের বিরুদ্ধে আমার কুলের চারদিকে শিবির স্থাপন করবো, যেন কেউ যাতায়াত না করে; তাতে কোন প্রজা পীড়নকারী আর তাদের কাছ দিয়ে যাবে না, কারণ এখন আমি স্বচক্ষে দেখলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি আমার গৃহ রক্ষা করব অনুপ্রবেশকারী বাহিনী থেকে। কোনো অত্যাচারী আর কখনও আমার লোকদের ধরবে না, কারণ এখন আমি পাহারা দিচ্ছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি সৈন্যসামন্তের বিরুদ্ধে আপন কুলের চারিদিকে শিবির স্থাপন করিব, যেন কেহ গমনাগমন না করে; তাহাতে কোন প্রজাপীড়নকারী আর তাহাদের নিকট দিয়া যাইবে না; কারণ এখন আমি স্বচক্ষে দেখিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি সৈন্যসামন্তের বিরুদ্ধে আপন কুলের চারিদিকে শিবির স্থাপন করিব, যেন কেহ গমনাগমন না করে; তাহাতে কোন প্রজাপীড়নকারী আর তাহাদের নিকট দিয়া যাইবে না, কারণ এখন আমি স্বচক্ষে দেখিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আক্রমণকারী সৈন্যদলের হাত থেকে আমি আমার লোকদের রক্ষা করব। কোন অত্যাচারী আর কখনও আমার লোকদের কাছে আসবে না, কারণ এখন আমি পাহারা দিচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আক্রমণকারী সৈন্যদলের হাত থেকে আমি আমার বান্দাদের রক্ষা করব। কোন জুলুমবাজ আর কখনও আমার বান্দাদের কাছে আসবে না, কারণ এখন আমি পাহারা দিচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার রাজ্যে সমাবেশ করব প্রহরী সেনানী, আমি বন্ধ করব বিদেশী সৈন্যের যাতায়াত। কোনও অত্যাচারী আর আমার প্রজাদের পারবে না পীড়ন করতে কারণ আমি স্বচক্ষে দেখেছি তাদেরসব যন্ত্রণা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার মন্দিরকে রক্ষা করবার জন্য আমি সৈন্যদের বিরুদ্ধে মন্দিরের চারিদিকে শিবির স্থাপন করব| আমি শত্রু সেনাকে এর ওপর দিয়ে অতিরম করতে দেব না| আমি এখন আমার নিজের চোখ দিয়ে লক্ষ্য রাখছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সৈন্যদলের বিরুদ্ধে আমি আমার দেশের চারপাশে শিবির স্থাপন করব যেন কেউ তার মধ্য দিয়ে না যাওয়া আসা করতে না পারে, কারণ আর কখনই কোনো আক্রমণকারী তাদের মধ্য দিয়ে যাবে না। কারণ এখন আমি আমার নিজের চোখ দিয়ে তাদের পাহারা দিচ্ছি।