Zephaniah 1:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, সেই দিন মৎস্য-দ্বার থেকে ক্রন্দনের আওয়াজ, দ্বিতীয় বিভাগ থেকে হাহাকার ও উপপর্বতগুলো থেকে মহাভঙ্গের আওয়াজ শোনা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেদিনে,” সদাপ্রভু বলেন, “মাছ-ফটকের থেকে কান্নার শব্দ, নগরের নতুন অংশ থেকে বিলাপের ধ্বনি, এবং পাহাড়ের চারদিক সশব্দে ভেঙে পড়ার আওয়াজ শোনা যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু বলেন, সে দিন মৎস্য-দ্বার হইতে ক্রন্দনের শব্দ, দ্বিতীয় বিভাগ হইতে হাহাকার, ও উপপর্ব্বতগণ হইতে মহাভঙ্গের শব্দ শুনা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু বলেন, সে দিন মৎস্য-দ্বার হইতে ক্রন্দনের শব্দ, দ্বিতীয় বিভাগ হইতে হাহাকার ও উপপর্বতগণ হইতে মহাভঙ্গের শব্দ শুনা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আরও বলছেন, “সেই দিন মাছ-ফটকের কাছ থেকে কান্নার শব্দ, শহরের দ্বিতীয় অংশ থেকে বিলাপের শব্দ এবং পাহাড়গুলোর দিক থেকে ভেংগে পড়বার জোর শব্দ শোনা যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আরও বলছেন, “সেই দিন মাছ-দরজার কাছ থেকে কান্নার শব্দ, শহরের দ্বিতীয় অংশ থেকে বিলাপের শব্দ এবং পাহাড়গুলোর দিক থেকে ভেংগে পড়বার জোর শব্দ শোনা যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর বলেন, সেদিন জেরুশালেমের মীনতোরণ থেকে ক্রন্দনরোল উঠবে নগরীর নবনির্মিত অঞ্চল থেকে হাহাকার ধ্বনি ওপর্বত থেকে ভাঙ্গনের প্রচণ্ড শব্দশোনা যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আরো বলেছেন, “সেই সময়ে, জনসাধারণ সাহায্যের জন্য জেরুশালেমের মৎসদ্বারের সামনে এসে ডাকবে| শহরের অন্যান্য জায়গার লোকেরা কাঁদবে এবং পাহাড়ের চারিদিকে যেসব জিনিস ধ্বংস করা হচ্ছে তাদের বিশাল আওয়াজ জনসাধারণ শুনতে পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং সেদিন এমন হবে, এটি সদাপ্রভু ঘোষণা করেছেন, যে দিন মত্স-দ্বারের কাছ থেকে কান্নার শব্দ, শহরের দ্বিতীয় অংশ থেকে হাহাকারের শব্দ এবং পাহাড়গুলোর দিক থেকে ভেঙে পড়ার প্রচণ্ড শব্দ শোনা যাবে৷