Zephaniah 1:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মক্তেশ [উদূখল] নিবাসীরা, তোমরা হাহাকার কর, কেননা সমস্ত ব্যবসায়ী লোক ধ্বংস হয়েছে, সকল রূপার বাহক বিনাশ পেয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ব্যবসাকেন্দ্রের বসবাসকারীরা তোমরা বিলাপ করো, কারণ তোমাদের সমস্ত বণিকেরা নিশ্চিহ্ন হয়ে যাবে, যারা রুপোর ব্যবসায়ী, তারাও বিনষ্ট হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মক্তেশ [উদূখল] নিবাসিগণ, তোমারা হাহাকার কর, কেননা সমস্ত ব্যবসায়ী লোক নষ্ট হইয়াছে, সকল রৌপ্যবাহক বিনাশ পাইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মক্তেশ [উদূখল] নিবাসিগণ, তোমরা হাহাকার কর, কেননা সমস্ত ব্যবসায়ী লোক নষ্ট হইয়াছে, সকল রৌপ্যবাহক বিনাশ পাইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে মক্তেশের বাসিন্দারা, তোমরা বিলাপ কর, কারণ তোমাদের সব ব্যবসায়ীদের ও টাকা-পয়সা লেনদেনকারীদের মুছে ফেলা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মক্তেশের বাসিন্দারা, তোমরা বিলাপ কর, কারণ তোমাদের সব ব্যবসায়ীদের ও টাকা-পয়সা লেনদেনকারীদের মুছে ফেলা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মক্তেশ নিবাসী, বিলাপ কর। কারণ বণিকেরা সব ধ্বংস হয়েছে,ব্যবসায়ীরাও হয়েছে বিনষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জনসাধারণ, তোমরা যারা শহরের নিথঞ্চলে থাকো, তোমরা কাঁদবে| কেন? কারণ, সব ব্যবসায়ী এবং ধনী বণিকরা ধ্বংস হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে মক্তেশের (বাজারের রাজ্য) লোকেরা, তোমরা হাহাকার কর, কারণ সব ব্যবসায়ীদের ধ্বংস করা হবে; যারা রূপা দিয়ে পরিমাপ করে তাদের উচ্ছিন্ন করা হবে৷