Zephaniah 1:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে আমি প্রদীপ জ্বেলে জেরুশালেমের সন্ধান করবো; আর যে লোকেরা নির্বিঘ্নে নিজ নিজ গাদের উপরে সুস্থির আছে, যারা মনে মনে বলে, মাবুদ মঙ্গলও করবেন না, অমঙ্গলও করবেন না, তাদেরকে দণ্ড দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি বাতি নিয়ে জেরুশালেমেতে অন্বেষণ করব যারা সন্তুষ্ট থাকে তাদের শাস্তি দেব, যারা দ্রাক্ষারসের তলানির মতো, আর ‘যারা মনে করে সদাপ্রভু কিছুই করবেন না, ভালো বা মন্দ।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে আমি প্রদীপ জ্বালিয়া যিরূশালেমের সন্ধান করিব; আর যে লোকেরা নির্ব্বিঘ্নে আপন আপন গাদের উপরে সুস্থির আছে, যাহারা মনে মনে বলে, সদাপ্রভু মঙ্গলও করিবেন না, অমঙ্গলও করিবেন না, তাহাদিগকে দণ্ড দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে আমি প্রদীপ জ্বালিয়া যিরূশালেমের সন্ধান করিব; আর যে লোকেরা নির্বিঘ্নে আপন আপন গাদের উপরে সুস্থির আছে, যাহারা মনে মনে বলে, সদাপ্রভু মঙ্গলও করিবেন না, অমঙ্গলও করিবেন না, তাহাদিগকে দণ্ড দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময়ে আমি বাতি নিয়ে যিরূশালেমের সব জায়গায় খোঁজ করব এবং যারা নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে আর বলে, ‘সদাপ্রভু ভাল-মন্দ কিছুই করবেন না,’ তাদের আমি শাস্তি দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময়ে আমি বাতি নিয়ে জেরুজালেমের সব জায়গায় খোঁজ করব এবং যারা নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে আর বলে, ‘মাবুদ ভাল-মন্দ কিছুই করবেন না,’ তাদের আমি শাস্তি দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তিনি প্রদীপ জ্বেলে জেরুশালেমের কোণে কোণে খুঁজবেন তাদের। যারা আত্মতুষ্টির নেশায় বিভোর হয়ে নিরুদ্বেগে কাল যাপন করে আর ভাবে, পরমেশ্বর ভাল কি মন্দ কিছুই করেন না,তাদের উপর নেমে আসবে তাঁর মহাদণ্ড।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই সময়ে আমি একটা প্রদীপ নেব এবং জেরুশালেমের ভেতর খুঁজব| যারা নীচভাবে জীবনাপন করছে আমি তাদের খুঁজে বের করব| সেইসব লোকেরা বলে, ‘প্রভু কিছুই করেন না| তিনি আমাদের সাহায্যও করেন না এবং ক্ষতিও করেন না!’ আমি সেইসব লোকদের খুঁজে বের করব এবং তাদের শাস্তি দেব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা সেই দিনের ঘটবে যখন আমি প্রদীপ নিয়ে যিরূশালেমের সব জায়গায় খোঁজ করব এবং তাদের শাস্তি দেব যারা নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে আর বলে, সদাপ্রভু ভাল মন্দ কিছুই করবেন না৷