Zephaniah 1:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের সম্পদ লুট হবে ও তাদের বাড়িগুলো ধ্বংসস্থান হবে; তারা বাসগৃহ নির্মাণ করবে, কিন্তু তাতে বাস করতে পারবে না; আঙ্গুরক্ষেত প্রস্তুত করবে, কিন্তু তার আঙ্গুর-রস পান করতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ধনসম্পত্তি লুট করা হবে, তাদের ঘরগুলি ধ্বংস করা হবে। তারা নতুন ঘর নির্মাণ করলেও, তাতে তারা বসবাস করতে পারবে না; তারা দ্রাক্ষালতা লাগালেও, তার রস পান করতে পারবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের সম্পদ লুট হইবে, ও তাহাদের গৃহ সকল ধ্বংসস্থান হইবে; তাহারা বাটী নির্ম্মাণ করিবে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না; দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে, কিন্তু তাহার দ্রাক্ষারস পান করিতে পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের সম্পদ লুট হইবে ও তাহাদের গৃহ সকল ধ্বংসস্থান হইবে; তাহারা বাটী নির্মাণ করিবে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না; দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে, কিন্তু তাহার দ্রাক্ষারস পান করিতে পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের ধন-সম্পদ লুট করা হবে এবং তাদের বাড়ী-ঘর ধ্বংস হবে। তারা ঘর-বাড়ী তৈরী করবে কিন্তু তাতে বাস করতে পারবে না; তারা আংগুর ক্ষেত করবে কিন্তু আংগুর-রস খেতে পারবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের ধন-সম্পদ লুট করা হবে এবং তাদের বাড়ী-ঘর ধ্বংস হবে। তারা ঘর-বাড়ী তৈরী করবে কিন্তু তাতে বাস করতে পারবে না; তারা আংগুর ক্ষেত করবে কিন্তু আংগুর-রস খেতে পারবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সম্পদ সমস্তই লুণ্ঠিত হবে,তাদের ঘরবাড়ি হবে বিধ্বস্ত। তারা গৃহনির্মাণ করলেওসেখানে বাস করতে পারবে না। দ্রাক্ষাকুঞ্জ রচনা করলেওতা থেকে উৎপন্ন সুরাপান করতে তারা পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অন্যান্য লোকেরা তাদের সম্পত্তি নেবে এবং বাড়ীগুলি ধ্বংস করবে| সেই সময়ে, লোকে যে সব গৃহ তৈরী করেছে তাতে তারা বাস করতে পারবে না এবং মাঠে যে দ্রাক্ষাগাছ লাগিযেছিল সেই দ্রাক্ষা থেকে তারা দ্রাক্ষারস পান করতে পারবে না- অন্যান্য লোকেরা সেইসব ভোগ করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের সম্পত্তি লুট করা হবে এবং তাদের বাড়ি ধ্বংস হবে৷ তারা বাড়ি তৈরী করবে কিন্তু তাতে বাস করবে না; তারা আংগুর ক্ষেত করবে কিন্তু আংগুরের রস খেতে পাবে না৷