Zephaniah 1:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের মহাদিন কাছে এসে গেছে, তা নিকটবর্তী, অতি শীঘ্র আসছে; ঐ মাবুদের দিনের আওয়াজ; সেখানে বীর তীব্র আর্তনাদ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর মহান বিচারের দিন নিকটে— সন্নিকট আর শীঘ্রই আসছে। সদাপ্রভুর সেদিনে ক্রন্দনের শব্দ খুবই তিক্ত; যুদ্ধে বীর যোদ্ধারা যন্ত্রণায় কাতর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর মহাদিন নিকটবর্ত্তী, তাহা নিকটবর্ত্তী, অতি শীঘ্র আসিতেছে; ঐ সদাপ্রভুর দিনের শব্দ; সেখানে বীর তীব্র আর্ত্তরব করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর মহাদিন নিকটবর্তী, তাহা নিকটবর্তী, অতি শীঘ্র আসিতেছে; ঐ সদাপ্রভুর দিনের শব্দ; সেখানে বীর তীব্র আর্তরব করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সেই মহা দিন কাছে এসে গেছে এবং তাড়াতাড়ি আসছে। ঐ শোন, সদাপ্রভুর দিনের শব্দ! তখন যোদ্ধারা যন্ত্রণায় চিৎকার করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সেই মহা দিন কাছে এসে গেছে এবং তাড়াতাড়ি আসছে। ঐ শোন, মাবুদের দিনের শব্দ! তখন যোদ্ধারা যন্ত্রণায় চিৎকার করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বরের দণ্ডবিধানের দিন আসন্ন, দ্রুত এগিয়ে আসছে। বিদ্যুতের চেয়েও দ্রুত তার গতিভয়াবহ তার পদধ্বনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিচার করার জন্য প্রভুর বিশেষ দিন শীঘ্রই আসছে! সেইদিনটি কাছে এসে পড়েছে এবং তাড়াতাড়িই আসছে| প্রভুর বিচার করার বিশেষ দিনে লোকে খুবই বিষাদময় শব্দ শুনতে পাবে| এমনকি শক্তিশালী সৈন্যরাও বিলাপ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর সেই মহান দিন কাছে আসছে, কাছে আসছে এবং খুব তাড়াতাড়িই আসছে৷ একজন যোদ্ধা যেমন যন্ত্রণায় চিৎকার করে, সদাপ্রভুর সেই দিনের শব্দও ঠিক সেই রকম৷