Zephaniah 1:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন ক্রোধের দিন, সঙ্কট ও সঙ্কোচের দিন, বিনাশ ও সর্বনাশের দিন, অন্ধকার ও তমাসার দিন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন হবে ক্রোধের দিন— ভীষণ দুর্দশা ও কষ্টের দিন, ধ্বংস এবং বিনাশের দিন, দিন ঘন অন্ধকারের, কালো মেঘাচ্ছন্ন দিন—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন ক্রোধের দিন, সঙ্কটের ও সঙ্কোচের দিন, নাশের ও সব্বনাশের দিন, অন্ধকারের ও তিমিরের দিন, মেঘের ও গাঢ় তিমিরের দিন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন ক্রোধের দিন, সঙ্কটের ও সঙ্কোচের দিন, নাশের ও সর্বনাশের দিন, অন্ধকারের ও তিমিরের দিন, মেঘের ও গাঢ় তমাসার দিন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিনটা হবে ক্রোধের দিন, দারুণ দুর্দশা ও মনের কষ্টের দিন, বিপদ ও ধ্বংসের দিন, গাঢ় অন্ধকারের দিন, মেঘ ও ঘন কালোর দিন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিনটা হবে রাগের দিন, দারুণ দুর্দশা ও মনের কষ্টের দিন, বিপদ ও ধ্বংসের দিন, গাঢ় অন্ধকারের দিন, মেঘ ও ঘন কালোর দিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন ক্রোধের দিন, ক্লেশ ও যন্ত্রণার দিন, সর্বনাশ ও ধ্বংসের দিন, অন্ধকার ও ঘোর তমসার দিন, মেঘ ও ঘন কুয়াশার দিন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই মূহুর্তে ঈশ্বর তাঁর ক্রোধ প্রকাশ করবেন| সমযটা হবে ভয়ঙ্কর সঙ্কটের এবং ধ্বংসের| সমযটা হবে অন্ধকারের সময – কালো, মেঘাচ্ছন্ন এবং ঝড়ের দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন টা হবে ক্রোধের দিন, দারুণ দুর্দশা ও হতাশার দিন, বিপর্যয়ের ও ধ্বংসের দিন, গাঢ় অন্ধকারের দিন, মেঘ ও ঘন কালো দিন ৷