Zephaniah 1:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মেঘ ও গাঢ় তমাসার দিন, তূরীধ্বনি ও রণনাদের দিন; তা প্রাচীরবেষ্টিত নগর ও উঁচু দুর্গগুলোর বিপক্ষ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চারদিকে ঘেরা নগরের বিরুদ্ধে আর কোণের সব উঁচু জায়গায় পাহারা এবং ঘরের বিরুদ্ধে শিঙার রব ও যুদ্ধের হাঁকের দিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তূরীধ্বনির ও রণনাদের দিন; তাহা প্রাচীরবেষ্টিত নগর ও উচ্চ দুর্গ সকলের বিপক্ষ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তূরীধ্বনির ও রণনাদের দিন; তাহা প্রাচীরবেষ্টিত নগর ও উচ্চ দুর্গ সকলের বিপক্ষ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেটা হবে দেয়াল-ঘেরা সব শহরের বিরুদ্ধে ও কোণের সব উঁচু পাহারা-ঘরের বিরুদ্ধে শিংগার আওয়াজ ও যুদ্ধের হাঁকের দিন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেটা হবে দেয়াল-ঘেরা সব শহরের বিরুদ্ধে ও কোণের সব উঁচু পাহারা-ঘরের বিরুদ্ধে শিংগার আওয়াজ ও যুদ্ধের হাঁকের দিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুরীধ্বনি ও রণহুঙ্কারের দিন, প্রাচীরঘেরা নগর ও সুউচ্চ দুর্গসমূহের আক্রান্ত হওয়ার দিন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেটা যুদ্ধের সময়ের মতো, যখন লোকেরা প্রতিরক্ষার দুর্গে এবং সুরক্ষিত শহরগুলোতে শিঙা এবং ভেরীর আওয়াজ শুনতে পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন টা হবে, সমস্ত দেয়াল ঘেরা শহরের ও উঁচু দুর্গের বিরুদ্ধে সিঙ্গা বাজানোর ও সতর্ক করার দিন ৷