Zephaniah 1:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের ক্রোধের দিনে তাদের রূপা বা তাদের সোনা তাদেরকে উদ্ধার করতে পারবে না; কিন্তু তাঁর অন্তর্জ্বালার তাপে সমস্ত দেশ আগুনে পুড়ে যাবে, কেননা তিনি দেশ-নিবাসী সকলের বিনাশ, হ্যাঁ, ভয়ানক সংহার করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর ক্রোধের দিনে তাদের রুপো বা তাদের সোনা কোনো কিছুই তাদের বাঁচাতে পারবে না।” তার অগ্নিময় ক্রোধে সমগ্র পৃথিবী পুড়ে যাবে, তিনি জগতে বসবাসকারী সকলকে হঠাৎ নষ্ট করে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর ক্রোধের দিনে তাহাদের রৌপ্য কি তাহাদের সুবর্ণ তাহাদিগকে উদ্ধার করিতে পারিবে না; কিন্তু তাঁহার অন্তর্জ্বালার তাপে সমস্ত দেশ অগ্নি-ভক্ষিত হইবে, কেননা তিনি দেশ-নিবাসী সকলের বিনাশ, হাঁ, ভয়ানক সংহার করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর ক্রোধের দিনে তাহাদের রৌপ্য কি তাহাদের সুবর্ণ তাহাদিগকে উদ্ধার করিতে পারিবে না; কিন্তু তাঁহার অন্তর্জ্বালার তাপে সমস্ত দেশ অগ্নিভক্ষিত হইবে, কেননা তিনি দেশনিবাসী সকলের বিনাশ, হাঁ, ভয়ানক সংহার করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ক্রোধের দিনে তাদের সোনা-রূপাও তাদের রক্ষা করতে পারবে না। তাঁর অন্তরের জ্বালার আগুনে সমস্ত জগৎ পুড়ে যাবে, কারণ পৃথিবীতে বাসকারী সকলকে তিনি হঠাৎ শেষ করে দেবেন, হ্যাঁ, ভীষণভাবে শেষ করে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের রাগের দিনে তাদের সোনা-রূপাও তাদের রক্ষা করতে পারবে না। তাঁর অন্তরের জ্বালার আগুনে সমস্ত দুনিয়া পুড়ে যাবে, কারণ দুনিয়াতে বাসকারী সকলকে তিনি হঠাৎ শেষ করে দেবেন, জ্বী, ভীষণভাবে শেষ করে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর ক্রোধের দিনেকোন সম্পদই তাদের উদ্ধার করতে পারবে না। তাঁর রোষানলে সমগ্র দেশ নিঃশেষ হয়ে যাবে, আকস্মিক আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাবে দেশের সকল অধিবাসী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোনা এবং রূপো তাদের সাহায্যে আসবে না! সেই সময়ে প্রভু তাঁর ক্রোধ প্রকাশ করবেন এবং পুরো পৃথিবী ধ্বংস করে দেবেন| পৃথিবীর সবাইকে সম্পূর্ণরূপে প্রভু ধ্বংস করবেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর ক্রোধের দিনের তাদের রূপা কিংবা সোনা তাদের রক্ষা করতে পারবে না! সদাপ্রভুর ক্রোধের আগুন সমস্ত দেশকে গ্রাস করবে, কারণ যে ধ্বংস তিনি পৃথিবীতে বাসকারী সমস্ত লোকের উপরে আনবেন তা ভয়ঙ্কর হবে৷