Zephaniah 1:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মানুষ ও পশুকে সংহার করবো, আমি আসমানের পাখিকে, সমুদ্রের মাছকে সংহার করবো ও দুষ্টদেরকে উচোট খাওয়াব; হ্যাঁ, আমি ভূতল থেকে মানুষকে মুছে ফেলব, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি মানুষ এবং পশু উভয়কেই নষ্ট করে দেব; আকাশের পাখিদেরকেও আমি নষ্ট করে দেব আর সমুদ্রের মাছেদের— আর যে মূর্তিরা দুষ্টদের হোঁচট করাবে।” “তখন পৃথিবীর বুক থেকে সমগ্র মানবজাতিকে আমি ধ্বংস করব,” সদাপ্রভু বলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মনুষ্য ও পশুগণকে সংহার করিব, আমি আকাশের পক্ষিগণকে, সমুদ্রের মৎস্যগণকে, ও দুষ্টগণশুদ্ধ বিঘ্ন সকল সংহার করিব; হাঁ, আমি ভূতল হইতে মনুষ্যকে উচ্ছিন্ন করিব, ইহা সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মনুষ্য ও পশুগণকে সংহার করিব, আমি আকাশের পক্ষিগণকে, সমুদ্রের মৎস্যগণকে ও দুষ্টগণসুদ্ধ বিঘ্ন সকল সংহার করিব; হাঁ, আমি ভূতল হইতে মনুষ্যকে উচ্ছিন্ন করিব, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষ ও পশু, আকাশের পাখী ও সাগরের মাছ আমি শেষ করে দেব। আমি দুষ্টদের পতন ঘটাব। পৃথিবীর উপর থেকে আমি মানুষকে ধ্বংস করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষ ও পশু, আকাশের পাখী ও সাগরের মাছ আমি শেষ করে দেব। আমি দুষ্টদের পতন ঘটাব। দুনিয়ার উপর থেকে আমি মানুষকে ধ্বংস করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র মানব জাতিকে আমি ধ্বংস করব। জল, স্থল ও আকাশের কোন প্রাণীই নিস্তার পাবে না। দুর্জনের বিনাশ হবে, মুছে যাবে মানবজাতি পৃথিবীর বুক থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সব মানুষ এবং পশুদের ধ্বংস করব| আকাশের পাখী এবং সমুদ্রের মাছকেও আমি ধ্বংস করব| আমি দুষ্ট লোক এবং যে সমস্ত জিনিষ তাদের পাপকাজে প্ররোচিত করে তা ধ্বংস করব| আমি পৃথিবী থেকে সমস্ত মনুষ্য জাতিকে সরিয়ে দেব|” প্রভু এই কথাগুলো বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মানুষ ও পশু ধ্বংস করব, আমি আকাশের পাখী ও সমুদ্রের মাছ ধ্বংস করব, তার সঙ্গে পাপীদেরও ধ্বংস করব৷ কারণ আমি পৃথিবীর বুক থেকে মানুষকে উচ্ছিন্ন করব!” এটা সদাপ্রভুর ঘোষণা৷