Zephaniah 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি এহুদা ও জেরুশালেম-নিবাসী সকলের বিরুদ্ধে আমার হাত বাড়িয়ে দেব এবং এই স্থান থেকে বালের সমস্ত কিছু ও পুরোহিতসুদ্ধ তাদের নাম মুছে ফেলব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি যিহূদার বিরুদ্ধে আমার হাত উঠাব আর জেরুশালেমবাসীদের বিরুদ্ধেও। আমি এই দেশ থেকে অবশিষ্ট বায়াল-দেবতার প্রতিমা এবং সমস্ত পৌত্তলিক পুরোহিতদের নাম ধ্বংস করে দেব—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি যিহূদার বিরুদ্ধে ও যিরূশালেম-নিবাসী সকলের বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিব, এবং এই স্থান হইতে বালের অবশেষ ও যাজকগণশুদ্ধ পুরোহিতদের নাম উচ্ছিন্ন করিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি যিহূদার বিরুদ্ধে ও যিরুশালেম-নিবাসী সকলের বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিব, এবং এই স্থান হইতে বালের অবশেষ ও যাজকগণসুদ্ধ পুরোহিতদের নাম উচ্ছিন্ন করিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যিহূদার বিরুদ্ধে এবং যিরূশালেমে বাসকারী সকলের বিরুদ্ধে আমি আমার হাত উঠাব। আমি এই দেশ থেকে বাল দেবতার পূজার সমস্ত কিছু এবং প্রতিমা পূজাকারী নানান পদের পুরোহিতদের শেষ করে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এহুদার বিরুদ্ধে এবং জেরুজালেমে বাসকারী সকলের বিরুদ্ধে আমি আমার হাত উঠাব। আমি এই দেশ থেকে বাল দেবতার পূজার সমস্ত কিছু এবং মূর্তিপূজাকারী নানান পদের পুরোহিতদের শেষ করে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যিহুদীয়ার সকল অধিবাসীর উপরে আঘাত হানব। জেরুশালেমও বাদ যাবে না। এই স্থান থেকে মুছে ফেলব বেলদেবের পূজার শেষ চিহ্নটুকুও, সেইসঙ্গে মুছে ফেলব তার পুরোহিতদের নাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছেন, “যিহূদা এবং জেরুশালেমে যেসব লোক বাস করছে তাদের আমি শাস্তি দেব| আমি ঐ জায়গা থেকে এইসব জিনিসগুলো দূর করব| আমি বাল পূজোর বাকী চিহ্নগুলি সরিয়ে দেব| আমি যাজকদের সরিয়ে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যিহূদার বিরুদ্ধে এবং যিরূশালেমবাসীদের বিরুদ্ধে আমি আমার হাত তুলবো, আমি এই জায়গা থেকে বালের বাকি লোকদের উচ্ছিন্ন করব এবং যাজকদের মধ্য থেকে প্রতিমা পূজাকারীদেরকেও উচ্ছিন্ন করব৷