Zephaniah 1:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাদেরকেও মুছে ফেলব, যারা ছাদের উপরে আকাশ-বাহিনীর কাছে সেজদা করে এবং যারা মাবুদের কাছে শপথ করে ও সেজদা করে, অথচ মিল্‌কম দেবতার নামেও শপথ করে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা ছাদের উপর উঠে আকাশ-বাহিনীর উপাসনা করে, যারা সদাপ্রভুর নামে নত হয়ে প্রতিশ্রুতি নেয় এবং মালাকামের নামেও শপথ করে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহাদিগকে উচ্ছিন্ন করিব, যাহারা ছাদের উপরে আকাশ-বাহিনীর কাছে প্রণিপাত করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহাদিগকেও উচ্ছিন্ন করিব, যাহারা ছাদের উপরে আকাশ-বাহিনীর কাছে প্রণিপাত করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা আকাশের সব তারাগুলোর পূজা করবার জন্য ছাদের উপরে উঠে প্রণাম করে এবং যারা সদাপ্রভুর উদ্দেশে প্রণাম করে শপথ করবার পরে মিল্‌কম দেবতার নামেও শপথ করে তাদের আমি ধ্বংস করে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আসমানের সব তারাগুলোর পূজা করবার জন্য ছাদের উপরে উঠে প্রণাম করে এবং যারা মাবুদের উদ্দেশে সেজদা করে কসম খাওয়ার পরে মিল্‌কম দেবতার নামেও কসম খায় তাদের আমি ধ্বংস করে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা ঘরের ছাদে উঠে আকাশের নক্ষত্ররাজির উদ্দেশে প্রণিপাত করে, যারা আমার আরাধনা করে আবার মোলেক দেবকেও 1 মানে, আমি তাদের ধ্বংস করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকেরা ঐ সব ভ্রান্ত যাজকদের সম্বন্ধে ভুলে যাবে এবং যারা তাদের ছাদে গিয়ে তারকাসমূহের পূজো করে তাদের সরিয়ে দেব| কিছু লোক বলে যে তারা আমাকে উপাসনা করে| ঐসব লোকেরা আমাকে উপাসনা করার জন্য প্রতিশ্রুতি করেছিল, কিন্তু এখন তারা মালকামের মূর্ত্তি পূজো করছে| সেজন্য আমি ঐসব লোকেদের এই জায়গা থেকে সরিয়ে দেবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা ছাদে আকাশের বাহিনীদের আরাধনা করে এবং যারা সদাপ্রভুর উদ্দেশ্যে আরাধনা ও শপথ করে কিন্তু আবার মালকাম দেবতার নামেও শপথ করে