Zephaniah 1:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং যারা মাবুদের পিছনে চলা থেকে ফিরে গেছে ও যারা মাবুদের খোঁজ করে নি ও তাঁর অনুসন্ধান করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা সদাপ্রভুকে অনুসরণ করা ছেড়ে দিয়েছে না তারা সদাপ্রভুকে অন্বেষণ করে, না তাঁর অনুসন্ধান করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যাহারা সদাপ্রভুর কাছে শপথ করিয়া, অথচ মালকামের নামেও শপথ করিয়া প্রণিপাত করে, এবং যাহারা সদাপ্রভুর অনুগমন হইতে পরাঙ্মুখ হয়, ও যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে নাই, ও তাঁহার অনুসন্ধান করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যাহারা সদাপ্রভুর কাছে শপথ করিয়া, অথচ মালাকামের নামেও শপথ করিয়া প্র্রণিপাত করে, এবং যাহারা সদাপ্রভুর অনুগমন হইতে পরাঙ্মুখ হয়, ও যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে নাই, ও তাঁহার অনুসন্ধান করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা সদাপ্রভুর পিছনে চলা থেকে ফিরে গেছে এবং তাঁর ইচ্ছামত চলে না ও তাঁর ইচ্ছা জানতেও চায় না তাদের আমি শেষ করে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা মাবুদের পিছনে চলা থেকে ফিরে গেছে এবং তাঁর ইচ্ছামত চলে না ও তাঁর ইচ্ছা জানতেও চায় না তাদের আমি শেষ করে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা আমার পথ থেকে সরে গেছে, আর আমাকে ডাকে না, আমার নির্দেশও জানতে চায় না, আমি তাদের বিনাশ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু লোক প্রভুর পথ থেকে সরে গিয়েছিল| তারা আমাকে অনুসরণ করা ছেড়েছে| ঐ লোকেরা প্রভুর কাছ থেকে আর সাহায্য চায় না| সেজন্য আমি ঐসব লোকেদের সেই জায়গা থেকে দূর করে দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যারা সদাপ্রভুকে অনুসরণ না করে বিপথে গিয়েছে এবং না তারা সদাপ্রভুর খোঁজ করে না তাঁর অনুসন্ধান করে,