Zephaniah 1:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সার্বভৌম মাবুদের সাক্ষাতে নীরব হও; কেননা মাবুদের দিন সন্নিকট; কারণ মাবুদ একটি কোরবানীর আয়োজন করেছেন, তাঁর দাওয়াতপ্রাপ্ত লোকদের পবিত্র করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভুর সামনে নীরব হও, কারণ সদাপ্রভুর দিন সন্নিকট। সদাপ্রভু একটি উৎসর্গের আয়োজন করেছেন; তিনি নিমন্ত্রিত জনদের শুচিশুদ্ধ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি প্রভু সদাপ্রভুর সাক্ষাতে নীরব হও; কেননা সদাপ্রভুর দিন সন্নিকট; কারণ সদাপ্রভু এক যজ্ঞের আয়োজন করিয়াছেন, আপন নিমন্ত্রিত লোকদিগের সংস্কার করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি প্রভু সদাপ্রভুর সাক্ষাতে নীরব হও; কেননা সদাপ্রভুর দিন সন্নিকট; কারণ সদাপ্রভু এক যজ্ঞের আয়োজন করিয়াছেন, আপন নিমন্ত্রিত লোকদের সংস্কার করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা প্রভু সদাপ্রভুর সামনে নীরব হও, কারণ সদাপ্রভুর দিন কাছে এসে গেছে। সদাপ্রভু একটা উৎসর্গের আয়োজন করেছেন; তিনি যাদের নিমন্ত্রণ করেছেন তাদের শুচি করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা আল্লাহ্ মালিকের সামনে নীরব হও, কারণ মাবুদের দিন কাছে এসে গেছে। মাবুদ একটা কোরবানীর আয়োজন করেছেন; তিনি যাদের দাওয়াত করেছেন তাদের পাক-পবিত্র করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বরের সাক্ষাতে নীরব হও, প্রভুর দণ্ডবিধানের দিন আসন্ন। প্রভু এক যজ্ঞের আয়োজন করছেন, তিনি তাঁর প্রজাদের যজ্ঞের বলিরূপে উৎসর্গ করার জন্য প্রস্তুত করছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রভু, সদাপ্রভুর সামনে নীরব থাকো! কেন? কারণ শীঘ্রই জনসাধারণকে বিচার করার জন্য প্রভুর দিন আসছে! প্রভু তাঁর উৎসর্গের আয়োজন করেছেন এবং তিনি তাঁর নিমন্ত্রিত অতিথিদের প্রস্তুত হয়ে থাকতে বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা প্রভু সদাপ্রভুর সামনে নীরব হও, কারণ সদাপ্রভুর বিচারের দিন এগিয়ে আসছে৷ সদাপ্রভু একটা বলিদানের আয়োজন করেছেন এবং তিনি তাঁর অতিথিদের শুচি করেছেন৷