Zephaniah 1:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা লাফ দিয়ে গোবরাট পার হয়, যারা নিজেদের প্রভুর বাড়ি জোর-জুলুমে ও ছলনায় পরিপূর্ণ করে, সেদিন আমি তাদেরকে দণ্ড দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন আমি তাদের শাস্তি দেব যারা পরজাতিদের দেবতাদের উপাসনায় সম্মিলিত হয়, যারা নিজের দেবতার মন্দির অত্যাচার আর ছলনার দ্বারা লুন্ঠিত দ্রব্যে পূর্ণ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা লম্ফ দিয়া গোবরাট উল্লঙ্ঘন করে, যাহারা আপনাদের প্রভুর গৃহ দৌরাত্ম্যে ও ছলনায় পরিপূর্ণ করে, সেই দিন আমি তাহাদিগকে দণ্ড দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা লম্ফ দিয়া গোবরাট উল্লঘন করে, যাহারা আপনাদের প্রভুর গৃহ দৌরাত্ম্যে ও ছলনায় পরিপূর্ণ করে, সেই দিন আমি তাহাদিগকে দণ্ড দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা লাফ দিয়ে চৌকাঠ পার হয় এবং অত্যাচার ও ছলনা দ্বারা তাদের দেব-দেবতার ঘর পূর্ণ করে সেই দিনে আমি তাদের শাস্তি দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা লাফ দিয়ে চৌকাঠ পার হয় এবং জুলুম ও ছলনা দ্বারা তাদের দেব-দেবীর ঘর পূর্ণ করে সেই দিনে আমি তাদের শাস্তি দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা বিজাতীয়দের অনুকরণে লাফ দিয়ে চৌকাঠ ডিঙ্গায়, লুঠতরাজ ও জালিয়াতি করে, চুরি করা ধনে নিজেদের দেবতার মন্দির সাজায় সেইদিন প্রভু পরমেশ্বর তাদেরও দণ্ড দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়ে চৌকাঠের ওপর যারা লাফায তাদের আমি শাস্তি দেব| যারা তাদের প্রভুর গৃহ প্রবঞ্চনা ও হিংস্রতা দিয়ে ভরিযে রাখে তাদের আমি শাস্তি দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন আমি তাদের শাস্তি দেব যারা লাফ দিয়ে দরজার চৌকাট পার হয় এবং তাদের যারা হিংস্রতা ও ছলনা দিয়ে প্রভুর ঘর পূর্ণ করে৷”