Zephaniah 2:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এটা তাদের অহঙ্কারের প্রতিফল; কেননা তারা টিটকারি দিয়েছে, বাহিনীগণের মাবুদের লোকদের বিরুদ্ধে নিজেদের বড় করে দেখিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভুর প্রজাদের ওপর অপমানে ও ঠাট্টার কারণে এভাবে তারা তাদের অহংকারের জন্য শাস্তি পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই তাহাদের অহঙ্কারের প্রতিফল; কেননা তাহারা টিটকারি দিয়াছে, বাহিনীগণের সদাপ্রভুর প্রজাদের বিরুদ্ধে আপনাদিগকে বড় করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই তাহাদের অহঙ্কারের প্রতিফল; কেননা তাহারা টিট্কারি দিয়াছে, বাহিনীগণের সদাপ্রভুর প্রজাদের বিরুদ্ধে আপনাদিগকে বড় করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের অহংকারের জন্য তারা এই ফল পাবে, কারণ তারা সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর লোকদের ঠাট্টা-বিদ্রূপ করেছে ও তাদের বিরুদ্ধে নিজেদের বড় করে তুলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের অহংকারের জন্য তারা এই ফল পাবে, কারণ তারা আল্লাহ্ রাব্বুল আলামীনের বান্দাদের ঠাট্টা-বিদ্রূপ করেছে ও তাদের বিরুদ্ধে নিজেদের বড় করে তুলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই হবে তাদের অহঙ্কারের প্রতিফল, কারণ তারা সর্বাধিপতি ঈশ্বরের প্রজাদের বিদ্রূপ করেছে, আস্ফালন করেছে তাদের বিরুদ্ধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াব এবং অম্মোনে এগুলি ঘটবে কারণ তারা ছিল গর্বিত এবং সর্বশক্তিমান প্রভুর লোকেদের প্রতি নিষ্ঠুর এবং তাদের অপমান করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোয়াব ও আমনদের ওপরে এটা তাদের অহঙ্কারের জন্য হবে, কারণ তারা বাহিনীদের সদাপ্রভুর লোকদের উপহাস ও অপমান করেছে৷