Zephaniah 2:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ ওদের প্রতি ভয়ঙ্কর হবেন, কারণ তিনি দুনিয়ার সমস্ত দেবতাকে দুর্বল করবেন এবং মানুষেরা সকলে নিজ নিজ স্থান থেকে তাঁর কাছে সেজ্দা করবে, জাতিদের উপকূলগুলো করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু তাদের প্রতি ভয়ংকর হবেন যখন তিনি পৃথিবীর সমস্ত দেবতাদের ধ্বংস করবেন। দূর দেশের জাতিরা তাঁর কাছে নত হবে, তাদের নিজের দেশে তাঁর উপাসনা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু উহাদের প্রতি ভয়ঙ্কর হইবেন, কারণ তিনি পৃথিবীস্থ সমস্ত দেবতাকে ক্ষীণ করিবেন, এবং মনুষ্যেরা সকলে আপন আপন স্থান হইতে তাঁহার কাছে প্রণিপাত করিবে, জাতিগণের উপকূলসমূহ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু উহাদের প্রতি ভয়ঙ্কর হইবেন, কারণ তিনি পৃথিবীস্থ সমস্ত দেবতাকে ক্ষীণ করিবেন, এবং মনুষ্যেরা সকলে আপন আপন স্থান হইতে তাঁহার কাছে প্রণিপাত করিবে, জাতিগণের উপকূলসমূহ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাদের কাছে ভীষণ ভয়ের কারণ হবেন; তিনি পৃথিবীর সমস্ত দেব-দেবতাকে শক্তিহীন করবেন। তখন দূর দেশের সব জাতির লোকেরা নিজের নিজের দেশে থেকে তাঁর উপাসনা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাদের কাছে ভীষণ ভয়ের কারণ হবেন; তিনি দুনিয়ার সমস্ত দেব-দেবীকে শক্তিহীন করবেন। তখন দূর দেশের সব জাতির লোকেরা নিজের নিজের দেশে থেকে তাঁর এবাদত করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর তাদের প্রতি নির্মম হবেন, পৃথিবীর সমস্ত প্রজাকে তিনি হতমান করবেন, সর্বদেশের সর্বজাতি তাঁরই আরাধনা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব লোকেরা প্রভুর ভয়ে ভীত হবে| কেন? কারণ প্রভু তাদের মূর্ত্তিগুলিকে ধ্বংস করবেন| তখন দূর দেশের লোকেরাও প্রভুর উপাসনা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা সদাপ্রভুকে ভয় করবে; কারণ তিনি পৃথিবীর সব দেবতাদের পরিহাস করবেন৷ প্রত্যেকে নিজের দেশে থেকে, সমুদ্র উপকূল থেকে তাঁর আরাধনা করবে৷