Zephaniah 2:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি উত্তর দিকের বিরুদ্ধে তাঁর হাত বাড়াবেন, আশেরিয়াকে বিনষ্ট করবেন এবং নিনেভেকে ধ্বংস ও মরুভূমির মত পানি শূন্য স্থানে পরিণত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি উত্তর দিকের বিরুদ্ধে হাত বাড়িয়ে আসিরিয়াকে ধ্বংস করবেন, নীনবীকে একেবারে জনশূন্য এবং মরুভূমির মতো শুকনো করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি উত্তরদিকের বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিবেন, অশূরকে বিনষ্ট করিবেন, এবং নীনবীকে ধ্বংস ও প্রান্তরের ন্যায় জলহীন স্থান করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি উত্তরদিকের বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিবেন, অশূরকে বিনষ্ট করিবেন, এবং নীনবীকে ধ্বংস ও প্রান্তরের ন্যায় জলহীন স্থান করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু উত্তর দিকের বিরুদ্ধে হাত বাড়িয়ে আসিরিয়া ধ্বংস করবেন এবং নীনবীকে একেবারে জনশূন্য ও মরুভুমির মত শুকনা করে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ উত্তর দিকের বিরুদ্ধে হাত বাড়িয়ে আশেরিয়া দেশ ধ্বংস করবেন এবং নিনেভে শহরকে একেবারে জনশূন্য ও মরুভূমির মত শুকনা করে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তরদেশও আমার কোপ থেকে নিস্তার পাবে না, আসিরিয়াকে আমি ধ্বংস করব! নীনবীকে বিধ্বস্ত করে পরিণত করব রুক্ষ মরুভূমিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু উত্তরে ঘুরে যাবেন এবং অশূরকে শাস্তি দেবেন| তিনি নীনবীকে ধ্বংস করবেন – সেই শহরটি শূন্য এবং শুকনো মরুভূমির মতো হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের হাত উত্তর দিকে আক্রমণ করবেন অশূরকে ধ্বংস ইহুদীদের পাপ ও ভাবী কুশল করবেন, যাতে নীনবীকে একেবারে জনশূন্য ও মরুপ্রান্তের মত শুকনো করে দেবেন৷