Zephaniah 2:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার মধ্যে পশুপাল ও সমস্ত রকম বন্য প্রাণী শয়ন করবে, পানিভেলা ও শজারু তার স্তম্ভের চূড়ায় রাত যাপন করবে; জানালার মধ্য দিয়ে তাদের গানের শব্দ শোনা যাবে; গোবরাটে উৎসন্নতা থাকবে; কেননা তিনি তার এরস কাঠের কাজ অনাবৃত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে গরু ও মেষের পাল এবং সব ধরনের প্রাণী শুয়ে থাকবে। মরু-প্যাঁচা ও ভুতুম-প্যাঁচারা তার থামগুলির উপরে ঘুমাবে। জানলার মধ্যে দিয়ে তাদের ডাক শোনা যাবে, পুরোনো বাড়ির ভাঙার ধ্বংসস্তূপ দরজার পথ ভরিয়ে দেবে সিডার গাছের তক্তাগুলিও খোলা পড়ে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার মধ্যে পশুপাল ও সর্ব্বপ্রকার বিজাতীয় জীবের ঝাঁক শয়ন করিবে, পাণিভেলা ও শজারু তাহার স্তম্ভের মাথলার উপরে রাত্রি যাপন করিবে; বাতায়নের মধ্য দিয়া তাহাদের গানের রব শুনা যাইবে; গোবরাটে উৎসন্নতা থাকিবে; কেননা তিনি তাহার এরসকাষ্ঠের কর্ম্ম অনাবৃত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার মধ্যে পশুপাল ও সর্বপ্রকার বিজাতীয় জীবের ঝাঁক শয়ন করিবে, পাণিভেলা ও শজারু তাহার স্তম্ভের মাথলার উপরে রাত্রি যাপন করিবে; বাতায়নের মধ্য দিয়া তাহাদের গানের রব শুনা যাইবে; গোবরাটে উৎসন্নতা থাকিবে; কেননা তিনি তাহার এরসকাষ্ঠের কর্ম অনাবৃত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে গরু ও ভেড়ার পাল এবং সব জাতের প্রাণী শুয়ে থাকবে। মরু-পেঁচা ও ভূতুম পেঁচা তার থামগুলোর উপরে ঘুমাবে, আর জানলার মধ্য দিয়ে তাদের ডাক শোনা যাবে। ঘর-বাড়ীগুলো সব ধ্বংস হয়ে যাবে আর সেগুলোর এরস গাছের তক্তা লুট হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে গরু ও ভেড়ার পাল এবং সব জাতের প্রাণী শুয়ে থাকবে। মরু-পেঁচা ও ভূতুম পেঁচা তার থামগুলোর উপরে ঘুমাবে, আর জানালার মধ্য দিয়ে তাদের ডাক শোনা যাবে। ঘর-বাড়ীগুলো সব ধ্বংস হয়ে যাবে আর সেগুলোর এরস গাছের তক্তা লুট হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইস্থানে হবে পশুপাল ও বন্য জীব-জন্তুর আস্তানা। পরিত্যক্ত অট্টালিকা হবে শকুন ও সজারুর বাসস্থান। বিধ্বস্ত প্রাসাদের জানালায় পেঁচার ডাকশোনা যাবে, তার চৌকাঠের উপর চীৎকার করবে দাঁড়কাক, কারণ জীর্ণ প্রাসাদের কাঠগুলো নগ্নরূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন কেবল মেষ এবং বন্য প্রাণীরা ঐ বিধ্বস্ত শহরে বাস করবে| যে স্তম্ভগুলি দাঁড়িয়ে আছে সেগুলির উপর পেঁচা ও কাকেরা বসবে| কালো পাখীরা ঐ খালি বাড়িগুলিতে বসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন গরু ও ভেড়ার পাল, সব ধরনের পশু অশূরের মাঝখানে শুয়ে থাকবে৷ পাখি ও পেঁচারা তার থামগুলোর উপরে বাসা বাঁধবে, আর জানলার ভেতর দিয়ে তাদের ডাক শোনা যাবে এবং দরজার সামনে কাকের আওয়াজ শোনা যাবে৷ কারণ তিনি তার এরস গাছের তক্তা প্রকাশ করেছেন৷