Zephaniah 2:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে দেশস্থ সমস্ত নম্র লোক, তাঁর শাসন পালন করেছ যে তোমরা, তোমরা মাবুদের খোঁজ কর, ধর্মের অনুশীলন কর, নম্রতার অনুশীলন কর; হয় তো মাবুদের ক্রোধের দিনে তোমরা গুপ্তস্থানে রক্ষা পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুকে খোঁজ হে দেশের নম্র জনেরা সদাপ্রভুর আজ্ঞা পালনকারীরা। ধার্মিকতার অনুসন্ধান করো, নম্রতার অনুসন্ধান করো; তবেই সদাপ্রভুর ক্রোধের দিনে তোমরা আশ্রয় পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে দেশস্থ সমস্ত নম্র লোক, তাঁহার শাসন পালন করিয়াছ যে তোমরা, তোমরা সদাপ্রভুর অন্বেষণ কর, ধর্ম্মের অনুশীলন কর, নম্রতার অনুশীলন কর; হয় ত সদাপ্রভুর ক্রোধের দিনে তোমরা গুপ্তস্থানে রক্ষা পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে দেশস্থ সমস্ত নম্র লোক, তাঁহার শাসন পালন করিয়াছ যে তোমরা, তোমরা সদাপ্রভুর অন্বেষণ কর, ধর্মের অনুশীলন কর, নম্রতার অনুশীলন কর; হয় ত সদাপ্রভুর ক্রোধের দিনে তোমরা গুপ্তস্থানে রক্ষা পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে দেশের সব নম্র লোকেরা, তোমরা যারা সদাপ্রভুর আদেশমত কাজ কর, তোমরা তাঁর ইচ্ছামত ন্যায়ভাবে ও নম্রভাবে চল; তাহলে সদাপ্রভুর ক্রোধের দিনে হয়তো তোমরা আশ্রয় পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে দেশের সব নম্র লোকেরা, তোমরা যারা মাবুদের হুকুমমত কাজ কর, তোমরা তাঁর ইচ্ছামত ন্যায়ভাবে ও নম্রভাবে চল; তাহলে মাবুদের রাগের দিনে হয়তো তোমরা আশ্রয় পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা, যারা দীন, নত-নম্র যারা তাঁর অনুশাসন মেনে চল, পরমেশ্বরের ইচ্ছা পালন কর, ন্যায়বিচার ও শিষ্টাচার অনুশীলন কর! তাহলে হয়তো বা পরমেশ্বরের ক্রোধের দিনে তোমরা অব্যাহতি পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত লোকেরা, তোমরা যারা বিনয়ী, তারা প্রভুর কাছে এসো| তোমরা সকলে তাঁর আদেশ পালন করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সদাপ্রভুর খোঁজ কর, দেশের সব নম্র লোকেরা, তোমরা যারা সদাপ্রভুর আদেশ মেনে চলো, ধার্মিকতার খোঁজ কর, তোমরা সদাপ্রভুর ক্রোধের দিনের হয়তো রক্ষা পাবে৷