Zephaniah 2:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ গাজা পরিত্যক্ত ও অস্কিলোন ধ্বংসস্থান হবে; অস্দোদের লোকদেরকে মধ্যাহ্নকালে তাড়িয়ে দেওয়া হবে ও ইক্রোণকে উপ্ড়ে ফেলা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাজা পরিত্যাক্ত হবে অস্কিলোন ধ্বংস হবে। দিনের বেলার মধ্যেই অস্দোদকে খালি করে দেওয়া হবে এবং ইক্রোণবাসিদের উপড়ে ফেলা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ঘসা পরিত্যক্ত, ও অস্কিলোন ধ্বংসস্থান হইবে; অস্দোদের লোকেরা মধ্যাহ্নকালে তাড়িত হইবে, ও ইক্রোণ উন্মূলিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ঘসা পরিত্যক্ত, ও অস্কিলোন ধ্বংসস্থান হইবে; অস্দোদের লোকেরা মধ্যাহ্নকালে তাড়িত হইবে, ও ইক্রোণ উন্মূলিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গাজা জনশূন্য হবে আর অস্কিলোন ধ্বংসস্থান হয়ে পড়ে থাকবে। দিনের বেলাতেই অস্দোদের লোকদের তাড়িয়ে দেওয়া হবে আর ইক্রোণকে উপ্ড়ে ফেলা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গাজা জনশূন্য হবে আর অস্কিলোন ধ্বংসস্থান হয়ে পড়ে থাকবে। দিনের বেলাতেই অস্দোদের লোকদের তাড়িয়ে দেওয়া হবে আর ইক্রোণকে উপ্ড়ে ফেলা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ গাজা নগর হবে জনমানবহীন, আস্কেলন হবে পরিত্যক্ত, আস্দোদের অধিবাসীরা বেলা দ্বিপ্রহরে বিতাড়িত হবে, আর এক্রোণ হবে সমূলে ধ্বংস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ গাজাতে পড়ে থাকবে না| অস্কিলোন ধ্বংস হবে| দুপুরের মধ্যে জনসাধারণকে অস্দোদ ছাড়ার জন্য বল প্রয়োগ করা হবে| ইক্রোণ খালি হয়ে যাবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঘসা (গাজা) জনশূন্য হবে আর অস্কিলোন ধ্বংসস্থান হয়ে পড়ে থাকবে৷ দিনের র বেলাতেই অসদোদের লোকদের তাড়িয়ে দেওয়া হবে আর ইক্রোণকে উপড়ে ফেলা হবে৷