Zephaniah 2:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্‌ সমুদ্রের উপকূল-নিবাসীদেরকে, করেথীয়দের জাতিকে! হে কেনান, ফিলিস্তিনীদের দেশ, মাবুদের কালাম তোমাদের বিপক্ষ; আমি তোমাকে এমনভাবে ধ্বংস করবো যে, তোমাতে আর কেউ বসতি করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধিক্ তোমাদের হে করেথীয়বাসীরা, যারা সমুদ্রের ধারে বসবাস করো; ফিলিস্তিনীদের দেশ কনান, তোমাদের বিরুদ্ধে সদাপ্রভুর বাণী। তিনি বলেন, “আমি তোমাদের নষ্ট করব, কেউই রেহাই পাবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্‌ সমুদ্রের উপকূল-নিবাসিগণকে, করেথীয়গণের জাতিকে! হে কনান, পলেষ্টীয়দের দেশ, সদাপ্রভুর বাক্য তোমাদের বিপক্ষ; আমি তোমাকে এমন উচ্ছিন্ন করিব যে, তোমাতে আর কেহ বসতি করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্‌ সমুদ্রের উপকূল-নিবাসিগণকে, করেথীয়গণের জাতিকে! হে কনান, পলেষ্টীয়দের দেশ, সদাপ্রভুর বাক্য তোমাদের বিপক্ষ; আমি তোমাকে এমন উচ্ছিন্ন করিব যে, তোমাতে আর কেহ বসতি করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে করেথীয় লোকেরা, তোমরা যারা সমুদ্রের ধারে বাস কর, ধিক্‌ তোমাদের! হে পলেষ্টীয়দের দেশ কনান, তোমার বিরুদ্ধে রয়েছে সদাপ্রভুর এই বাক্য, “আমি তোমাকে এমনভাবে ধ্বংস করব যে, তোমার মধ্যে কেউ থাকবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে করেথীয় লোকেরা, তোমরা যারা সমুদ্রের ধারে বাস কর, ঘৃণ্য তোমরা! হে ফিলিস্তিনীদের দেশ কেনান, তোমার বিরুদ্ধে রয়েছে মাবুদের এই কালাম, “আমি তোমাকে এমনভাবে ধ্বংস করব যে, তোমার মধ্যে কেউ থাকবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাগরোপকুলবাসী হে ফিলিস্তিনী জাতি তোমাদের ধ্বংস অনিবার্য! তোমাদের বিরুদ্ধে পরমেশ্বরের দণ্ডাদেশ ঘোষিত হয়েছে–তোমরা ধ্বংস হবে, তোমাদের মধ্যে কেউ রক্ষা পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমুদ্রের নিকট বসবাসকারী পলেষ্টীয়দের জন্য প্রভুর এই বার্তা| কনান, পলেষ্টীয়দের দেশ, ধ্বংস করা হবে| কোন লোক সেখানে বাস করবে না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে করেথীয় লোকেরা, তোমরা যারা সমুদ্রের ধারে বাস কর, ধিক তোমাদের! হে পলেষ্টীয়দের দেশ কনান, সদাপ্রভু তোমার বিরুদ্ধে বলেছেন, “যতক্ষণ না সমস্ত মানুষ শেষ হয়ে যায়, আমি তোমাকে ধ্বংস করব৷”