Zephaniah 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই অঞ্চল এহুদা-কুলের অবশিষ্টাংশের অধিকার হবে; তারা তার উপরে নিজ নিজ পাল চরাবে; সন্ধ্যাবেলা অস্কিলোনের বাড়িতে বাড়িতে শয়ন করবে; কেননা আল্লাহ্ মাবুদ তাদের তত্ত্বাবধান করবেন ও তাদের বন্দীদশা ফিরাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই এলাকা যিহূদা বংশের বেঁচে থাকা লোকেরা অধিকার করবে; সেখানে তারা চারণভূমি পাবে। সন্ধ্যায় তারা বিশ্রাম করবে অস্কিলোনবাসীদের বাসায়। তখন থেকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের যত্ন করবেন; তিনি তাদের অবস্থা ফিরাবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই অঞ্চল যিহূদা-কুলের অবশিষ্টাংশের অধিকার হইবে; তাহারা তাহার উপরে [আপন আপন পাল] চরাইবে; সন্ধ্যাকালে অস্কিলোনের গৃহে গৃহে শয়ন করিবে; কেননা তাহাদের ঈশ্বর সদাপ্রভু তাহাদের তত্ত্বাবধান করিবেন, ও তাহাদের বন্দি-দশা ফিরাইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই অঞ্চল যিহূদা-কুলের অবশিষ্টাংশের অধিকার হইবে; তাহারা তাহার উপরে [আপন আপন পাল] চরাইবে; সন্ধ্যাকালে অস্কিলোনের গৃহে গৃহে শয়ন করিবে; কেননা তাহাদের ঈশ্বর সদাপ্রভু তাহাদের তত্ত্বাবধান করিবেন, ও তাহাদের বন্দিদশা ফিরাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই এলাকা যিহূদার বংশের বেঁচে থাকা লোকদের অধিকারে থাকবে; সেখানে তারা পাল চরাবার জায়গা পাবে। সন্ধ্যাবেলায় তারা অস্কিলোনের বাড়ী-ঘরে শুয়ে থাকবে। তাদের ঈশ্বর সদাপ্রভু তাদের দেখাশোনা করবেন; তিনি তাদের অবস্থা ফিরাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই এলাকা এহুদার বংশের বেঁচে থাকা লোকদের অধিকারে থাকবে; সেখানে তারা পাল চরাবার জায়গা পাবে। সন্ধ্যাবেলায় তারা অস্কিলোনের বাড়ী-ঘরে শুয়ে থাকবে। তাদের মাবুদ আল্লাহ্ তাদের দেখাশোনা করবেন; তিনি তাদের অবস্থা ফিরাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর যিহুদাকুলের যারা রক্ষা পাবে, তারা তোমাদের দেশ অধিকার করবে, তারা সেখানে চরাবে তাদের মেষপাল। আস্কেলনের পরিত্যক্ত ঘরগুলিতে রাত্রিযাপন করবে তারা। কারণ প্রভু পরমেশ্বরই তাদের তত্ত্বাবধান করবেন, তিনিই পুনরুদ্ধার করবেন তাদের সৌভাগ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই জায়গাটি য়িহূদা থেকে জীবিত অবস্থায় পালিয়ে আসা লোকেদের অধিকারে আসবে| য়িহূদা থেকে আসা ঐ লোকদের প্রভু স্মরণ করবেন| তারা একটি বিদেশে কয়েদী হয়ে রয়েছে| কিন্তু প্রভু তাদের ফিরিয়ে আনবেন| তখন ঐসব মাঠে য়িহূদাবাসীরা তাদের মেষদের ঘাস খাওয়াবে| সন্ধ্যেবেলায়, তারা অস্কিলোনের খালি বাড়ীগুলোয়় শুয়ে পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমুদ্রের সেই এলাকা যিহূদা কুলের অবশিষ্ট লোকেদের হবে; যারা সেখানে তাদের পশুপাল চরাবে৷ সন্ধ্যাবেলায় তারা অস্কিলোনের বাড়িগুলোতে শুয়ে থাকবে৷ কারণ সদাপ্রভু তাদের ঈশ্বর তাদের দেখাশোনা করবেন এবং তাদের অবস্থা তিনি আবার ফিরিয়ে দেবেন৷