Zephaniah 2:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মোয়াবের উপহাস ও অম্মোনীয়দের কটুবাক্য শুনেছি; তারা আমার লোকদের উপহাস করেছে, আর তাদের সীমানার বিপরীতে নিজেদের বড় করে দেখিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি মোয়াবের অপমানের এবং অম্মোনীয়দের ঠাট্টার কথা শুনেছি, যারা আমার প্রজাদের অপমান করে তাদের দেশের বিরুদ্ধে ভীতিপ্রদর্শন করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মোয়াবের টিটকারি ও অম্মোন-সন্তানদের কটুকাটব্য শুনিয়াছি; তাহারা আমার প্রজাদিগকে টিটকারি দিয়াছে, আর তাহাদের সীমার প্রতিকূলে আপনাদিগকে বড় করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মোয়াবের টিট্কারি ও অম্মোন-সন্তানদের কটুকাটব্য শুনিয়াছি; তাহারা আমার প্রজাদিগকে টিট্কারি দিয়াছে, আর তাহাদের সীমার প্রতিকূলে আপনাদিগকে বড় করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “আমি মোয়াবের অপমান করবার কথা ও অম্মোনীয়দের ঠাট্টা-বিদ্রূপ করবার কথা শুনেছি; তারা আমার লোকদের অপমান করেছে এবং তাদের দেশ দখল করবে বলে গর্ব করেছে। আমার জীবনের দিব্য যে, মোয়াব নিশ্চয়ই সদোমের মত আর অম্মোনীয়দের দেশ ঘমোরার মত হবে- তা আগাছার জায়গা, লবণের ক্ষেত ও চিরকালের পতিত জমি হয়ে থাকবে। আমার জাতির বেঁচে থাকা লোকেরা তাদের লুট করবে ও তাদের দেশ অধিকার করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “আমি মোয়াবের অপমান করবার কথা ও অম্মোনীয়দের ঠাট্টা-বিদ্রূপ করবার কথা শুনেছি; তারা আমার বান্দাদের অপমান করেছে এবং তাদের দেশ দখল করবে বলে গর্ব করেছে। আমার জীবনের কসম যে, মোয়াব নিশ্চয়ই সাদুমের মত আর অম্মোনীয়দের দেশ আমুরার মত হবে- তা আগাছার জায়গা, লবণের ক্ষেত ও চিরকালের পতিত জমি হয়ে থাকবে। আমার জাতির বেঁচে থাকা লোকেরা তাদের লুট করবে ও তাদের দেশ অধিকার করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, সর্বাধিপতি প্রভু বলেছেনঃ মোয়াবের বিদ্রূপ ও আম্মোনের কটূক্তি আমি শুনেছি। তারা আমার প্রজাদের উপহাস করেছে, তাদের দেশ জোর করে দখল করারহুমকি দিচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছেন, “মোয়াব এবং অম্মোনবাসীরা কি করেছে তা আমি জানি| ঐ লোকেরা আমার লোকজনদের অস্বস্তিতে ফেলেছে| ঐ লোকেরা তাদের নিজের দেশকে বাড়াবার জন্য তাদের জমি নিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি মোয়াবের অপমান করার কথা শুনেছি ও অম্মোনীয়দের টিটকারি করার কথা শুনেছি; তখন তারা আমার লোকেদের উপহাস করত তাদের সীমানা পার হত ৷