Zephaniah 3:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইথিওপিয়া দেশের নদীগুলোর পার থেকে আমার এবাদতকারীরা, আমার ছড়িয়ে পড়া লোকেরা, আমার জন্য নৈবেদ্য আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কূশ দেশের নদীর ওপার থেকে আমার উপাসনাকারী আমার ছড়িয়ে যাওয়া লোকেরা, আমার জন্য উৎসর্গের বস্তু নিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কূশ দেশস্থ নদীগণের পার হইতে আমার উপাসকগণ, আমার ছিন্নভিন্ন প্রজা-কন্যা, আমার নৈবেদ্য আনয়ন করিবে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কূশ দেশস্থ নদীগণের পার হইতে আমার উপাসকগণ, আমার ছিন্নভিন্ন প্রজা-কন্যা, আমার নৈবেদ্য আনয়ন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কূশ দেশের নদীগুলোর ওপার থেকে আমার উপাসনাকারীরা, আমার ছড়িয়ে পড়া লোকেরা আমার উদ্দেশে উৎসর্গের জিনিস নিয়ে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইথিওপিয়া দেশের নদীগুলোর ওপার থেকে আমার এবাদতকারীরা, আমার ছড়িয়ে পড়া বান্দারা আমার উদ্দেশে কোরবানীর জিনিস নিয়ে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নীল নদীর ওপারে, দূর-দূরান্ত থেকে আমার প্রবাসী ভক্তেরা ও তাদের কন্যারা আমার কাছে আনবে নৈবেদ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কূশ দেশের নদীর ওপার থেকে লোকজন সরাসরি চলে আসবে| চারিদিকে ছড়িয়ে পড়া আমার লোকেরা আমার কাছে আসবে| আমার উপাসনাকারীরা আমার কাছে তাদের উপহার নিয়ে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কূশ দেশের নদীগুলোর ওপার থেকে আমার আরাধনাকারীরা, আমার ছড়িয়ে পড়া লোকেরা আমার জন্য উপহারের নিয়ে আসবে৷