Zephaniah 3:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমার মধ্যে দীনদুঃখী একটি জাতিকে অবশিষ্ট রাখবো; তারা মাবুদের নামের আশ্রয় নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি তোমাদের মধ্যে ছেড়ে দেব দীন ও নম্রদের। অবশিষ্টাংশ ইস্রায়েলীরা সদাপ্রভুর নামে আস্থা রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমার মধ্যে দীনদুঃখী এক জাতিকে অবশিষ্ট রাখিব; তাহারা সদাপ্রভুর নামের শরণ লইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমার মধ্যে দীনদুঃখী এক জাতিকে অবশিষ্ট রাখিব; তাহারা সদাপ্রভুর নামের শরণ লইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা সদাপ্রভুর উপর নির্ভর করে সেই রকম নত ও নম্র লোকদের আমি তোমার মধ্যে বাকী রাখব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা মাবুদের উপর ভরসা করে সেই রকম নত ও নম্র লোকদের আমি তোমার মধ্যে বাকী রাখব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে অবশিষ্ট থাকবে বঞ্চিত হতভাগ্য একদল মানুষ, যারা হবে শুধু আমরাই শরণাগত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা নম্র ও বিনীত শুধুমাত্র সেইসব লোকেদেরই আমি আমার শহরে বাস করতে দেব এবং তারা প্রভুর নামে আস্থা রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি তোমাদের মধ্যে যারা নম্র ও দরিদ্র তাদের বাকি রাখবো এবং তারা সদাপ্রভুর নামে আশ্রয় নেবে৷