Zephaniah 3:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের অবশিষ্ট লোক অন্যায় করবে না, মিথ্যা কথা বলবে না এবং তাদের মুখে প্রতারক জিহ্বা থাকবে না; বস্তুত তারা নির্ভয়ে বিচরণ ও শয়ন করবে, তাদেরকে ভয় দেখাবার কেউ থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা কোনো দুষ্কর্ম করবে না; তারা মিথ্যা কথা বলবে না, ছলনার জিহ্বা তাদের মুখে আর পাওয়া না। তারা খাবে আর ঘুমাবে আর কেউই তাদের ভয় দেখাবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের অবশিষ্ট লোক অন্যায় করিবে না, মিথ্যাকথা বলিবে না, এবং তাহাদের মুখে প্রতারক জিহ্বা থাকিবে না; বস্তুতঃ তাহারা চরিবে ও শয়ন করিবে, তাহাদিগকে ভয় দেখাইবার কেহ থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের অবশিষ্ট লোক অন্যায় করিবে না, মিথ্যা কথা বলিবে না, এবং তাহাদের মুখে প্রতারক জিহ্বা থাকিবে না; বস্তুতঃ তাহারা চরিবে ও শয়ন করিবে, তাহাদিগকে ভয় দেখাইবার কেহ থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের সেই বাকী লোকেরা অন্যায় করবে না; তারা মিথ্যা কথা বলবে না এবং তাদের মুখে ছলনা থাকবে না। তারা খেয়ে নিরাপদে ঘুমাবে, কেউ তাদের ভয় দেখাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের সেই বাকী লোকেরা অন্যায় করবে না; তারা মিথ্যা কথা বলবে না এবং তাদের মুখে ছলনা থাকবে না। তারা খেয়ে নিরাপদে ঘুমাবে, কেউ তাদের ভয় দেখাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলকুলের এই অবশিষ্ট লোকেরা আর অন্যায় করবে না, মিথ্যাকথা বলবে না, তাদের মুখে থাকবে না কোন ছলনা। তাদের জীবন হবে নিশ্চিন্ত ও নিরাপদ, ভয় কাকে বলে তারা জানবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা যারা বেঁচে আছে, তারা মন্দ কাজ করবে না| তারা কখনই প্রবঞ্চিত করার চেষ্টা করবে না| তারা মেষের মত হবে যারা খায় আর শান্তিতে শুয়ে থাকে- এবং কেউই তাদের বিরক্ত করে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের সেই বাকি লোকেরা অন্যায় করবে না; তারা মিথ্যা কথা বলবে না এবং তাদের মুখে ছলনার জিভ খুঁজে পাওয়া যাবে না৷ তারা খাবে এবং শোবে, কেউ তাদের ভয় দেখাবে না৷”