Zephaniah 3:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তোমার দণ্ডগুলো দূর করে দিয়েছেন, তোমার দুশমনকে সরিয়ে দিয়েছেন; ইসরাইলের বাদশাহ্ মাবুদ তোমার মধ্যবর্তী; তুমি আর অমঙ্গলের ভয় করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তোমার শাস্তি দূর করে দিয়েছেন, তোমার শত্রুদের তাড়িয়ে দিয়েছেন। সদাপ্রভু, ইস্রায়েলের রাজা, তোমার সঙ্গে আছেন; তুমি আর কখনও অমঙ্গলের ভয় করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু তোমার দণ্ড সকল দূর করিয়াছেন, তোমার শত্রুকে সরাইয়া দিয়াছেন; ইস্রায়েলের রাজা সদাপ্রভু তোমার মধ্যবর্ত্তী; তুমি আর অমঙ্গলের ভয় করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু তোমার দণ্ড সকল দূর করিয়াছেন, তোমার শত্রুকে সরাইয়া দিয়াছেন; ইস্রায়েলের রাজা সদাপ্রভু তোমার মধ্যবর্তী; তুমি আর অমঙ্গলের ভয় করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তোমার শাস্তি দূর করে দিয়েছেন, তিনি তোমার শত্রুকে তাড়িয়ে দিয়েছেন। ইস্রায়েলের রাজা সদাপ্রভু তোমার মধ্যে রয়েছেন; তুমি আর কখনও অমংগলের ভয় করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তোমার শাস্তি দূর করে দিয়েছেন, তিনি তোমার শত্রুকে তাড়িয়ে দিয়েছেন। ইসরাইলের বাদশাহ্ মাবুদ তোমার মধ্যে রয়েছেন; তুমি আর কখনও বিপদের ভয় করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু তোমার দণ্ড মকুব করেছেন! তোমার শত্রুদের করেছেন বিতাড়িত। ইসরায়েলের অধিপতি প্রভু তোমার সাথে আছেন, তোমার আর অমঙ্গলের ভয় নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ প্রভু তোমাদের শাস্তি দেওয়া বন্ধ করেছেন! তিনি তোমাদের শত্রুদের শক্তিশালী উচ্চ অট্টালিকাগুলি ধ্বংস করেছিলেন! ইস্রায়েলের রাজা! প্রভু তোমার সঙ্গে আছেন| কোন অঘটনের বিষয়ে তোমার দুশ্চিন্তা করার দরকার নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তোমার শাস্তি দূর করেছেন, তিনি তোমার শত্রুকে তাড়িয়ে দিয়েছেন৷ তোমার মধ্যে ইস্রায়েলের রাজা সদাপ্রভু আছেন; আর কখনও অমঙ্গলের ভয় করবে না৷