Zephaniah 3:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার আল্লাহ্‌ মাবুদ তোমার মধ্যবর্তী; সেই বীর উদ্ধার করবেন, তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করবেন; তিনি প্রেমে তোমাকে নতুন করে তুলবেন, আনন্দগান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছেন, সেই মহাযোদ্ধা যিনি তোমাকে বাঁচান। তিনি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হবেন; তাঁর ভালোবাসায় তিনি তোমাকে আর তিরস্কার করবেন না, কিন্তু গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্ত্তী; সেই বীর পরিত্রাণ করিবেন, তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন; তিনি প্রেমভরে মৌনী হইবেন, আনন্দগান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী; সেই বীর পরিত্রাণ করিবেন, তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন; তিনি প্রেমভরে মৌনী হইবেন, আনন্দগান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যে আছেন, তাঁর রক্ষা করবার শক্তি আছে। তিনি তোমার বিষয় নিয়ে খুব আনন্দিত হবেন, আর তাঁর গভীর ভালবাসার তৃপ্তিতে তিনি নীরব হবেন। তিনি তোমার বিষয় নিয়ে আনন্দ-গান করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার মাবুদ আল্লাহ্‌ তোমার মধ্যে আছেন, তাঁর রক্ষা করবার শক্তি আছে। তিনি তোমার বিষয় নিয়ে খুব আনন্দিত হবেন, আর তাঁর গভীর মহব্বতের তৃপ্তিতে তিনি নীরব হবেন। তিনি তোমার বিষয় নিয়ে আনন্দ-কাওয়ালী গাইবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ঈশ্বর প্রভু তোমার সহায়, পরাক্রমী উদ্ধারকর্তা তিনি, তুমি হবে তাঁর আদরের ধন। সুগভীর ভালবাসায় তিনি তোমাকে নতুন করে গড়ে তুলবেন। উৎসবের আনন্দে মানুষ যেমন বিভোর হয় তোমায় নিয়ে তাঁরও হবে তেমনি আনন্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার প্রভু ঈশ্বর তোমার সঙ্গে আছেন| তিনি শক্তিশালী সৈন্যের মতো| তিনি তোমাকে রক্ষা করবেন| তিনি দেখাবেন তিনি তোমাকে কতটা ভালোবাসেন| তিনি তোমার সঙ্গে কতটা সুখী তা দেখাবেন| তিনি তোমার ওপর এত খুশী হবেন যে, তিনি গান গাইবেন ও নাচবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার মধ্যে আছেন, যিনি শক্তিশালী তিনি তোমাকে উদ্ধার করবেন৷ তিনি তোমার বিষয় নিয়ে আনন্দের অনুষ্টান করবেন, আর তাঁর ভালবাসার মাধ্যমে তোমায় নতুন করে গড়ে তুলবেন ৷ তিনি তোমার বিষয় নিয়ে আনন্দে গান করবেন৷