Zephaniah 3:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা নির্দিষ্ট ঈদ পালন করতে না পেরে খেদ করে, তাদেরকে আমি একত্র করবো; তারা তোমা থেকে উৎপন্ন, তারা ধিক্কারে ভারগ্রস্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার নির্দিষ্ট উৎসব পালন না করতে পারার জন্য যারা শোক করে তা আমি তোমার থেকে দূর করে দেব, যা তোমার কাছে বোঝা এবং নিন্দা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা পর্ব্ববিরহে খেদ করে, তাহাদিগকে আমি একত্র করিব; তাহারা তোমা হইতে উৎপন্ন, তাহারা ধিক্কারে ভারগ্রস্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা পর্ববিরহে খেদ করে, তাহাদিগকে আমি একত্র করিব; তাহারা তোমা হইতে উৎপন্ন, তাহারা ধিক্কারে ভারগ্রস্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “নির্দিষ্ট পর্ব পালন করতে না পেরে তোমার যে লোকেরা দুঃখ করছে তাদের আমি একত্র করব। তারা তো অসম্মানের বোঝা বহন করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “নির্দিষ্ট ঈদ পালন করতে না পেরে তোমার যে লোকেরা দুঃখ করছে তাদের আমি একত্র করব। তারা তো অসম্মানের বোঝা বহন করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর বলেছেন, আর ভয় নেই, আমি ঘুচিয়ে দেব তোমার দুঃখ-দুর্দশা, মুছে দেব তোমার লজ্জা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছিলেন, “আমি তোমার লজ্জাকে দূর করে দেবো| আমি ঐসব লোকদের তোমাকে আঘাত করা থেকে থামাবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকজন যেমন উত্সবে করে৷ আমি তোমাদের লজ্জা ও ধ্বংসের ভয় দূরে সরিয়ে দেব৷ ৷