Zephaniah 3:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, যেসব লোক তোমাকে দুঃখ দেয়, সেই সময়ে আমি তাদের প্রতি যা করার, তা করবো; আর আমি খঞ্জকে উদ্ধার করবো ও বিতাড়িতকে সংগ্রহ করবো; এবং যাদের লজ্জা সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে, আমি তাদেরকে প্রশংসার ও কীর্তির পাত্র করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমাদের উপর নিপীড়িন করেছে সেই সময় আমি তাদের শাস্তি দেব। আমি খোঁড়াদের উদ্ধার করব; আমি নির্বাসিতদের একত্রিত করব। প্রত্যেক দেশে যেখানে তারা লজ্জা সহ্য করেছে আমি তাদের প্রশংসা ও সম্মান দান করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, যে সকল লোক তোমাকে দুঃখ দেয়, সেই সময়ে আমি তাহাদের প্রতি যাহা করিবার, তাহা করিব; আর আমি খঞ্জাকে পরিত্রাণ করিব, ও দূরীকৃতাকে সংগ্রহ করিব; এবং যাহাদের লজ্জা সমস্ত পৃথিবীতে ব্যাপিয়াছে, আমি তাহাদিগকে প্রশংসার ও কীর্ত্তির পাত্র করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, যে সকল লোক তোমাকে দুঃখ দেয়, সেই সময়ে আমি তাহাদের প্রতি যাহা করিবার, তাহা করিব; আর আমি খঞ্জাকে পরিত্রাণ করিব, ও দূরীকৃতাকে সংগ্রহ করিব; এবং যাহাদের লজ্জা সমস্ত পৃথিবীতে ব্যাপিয়াছে, আমি তাহাদিগকে প্রশংসার ও কীর্তির পাত্র করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তোমার উপর অত্যাচার করে তাদের সবাইকে আমি সেই সময় শাস্তি দেব; আমি খোঁড়াদের উদ্ধার করব এবং যারা ছড়িয়ে পড়েছিল তাদের জড়ো করব। তাদের লজ্জার বদলে আমি তাদের সারা পৃথিবীতে প্রশংসা ও গৌরব দান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তোমার উপর জুলুম করে তাদের সবাইকে আমি সেই সময় শাস্তি দেব; আমি খোঁড়াদের উদ্ধার করব এবং যারা ছড়িয়ে পড়েছিল তাদের জমায়েত করব। তাদের লজ্জার বদলে আমি তাদের সারা দুনিয়াতে প্রশংসা ও গৌরব দান করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, যারা তোমাকে নিপীড়ন করে, সেইদিন আমি তাদের সমুচিত দণ্ড বিধান করব। আমি অসহায় মানুষকে উদ্ধার করব, ফিরিয়ে আনব নির্বাসিতদের। অপবাদের বদলে তাদের দেব সুখ্যাতি সারা পৃথিবী সেদিন মুখর হবে তাদের প্রশংসায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়ে, যেসব লোক তোমাকে আঘাত করে তাদের আমি শাস্তি দেব| আমি আমার আঘাত পাওয়া লোকদের রক্ষা করব| যেসব লোকেরা ছুটে পালাতে বাধ্য হয়েছিল তাদের আমি ফিরিয়ে আনবো| এবং আমি তাদের বিখ্যাত করে তুলবো| সব জায়গার লোক তাদের প্রশংসা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, তোমার অত্যাচারীদের সঙ্গে ঐ দিনের আমি সেরকম ব্যবহার করবো আমি খোঁড়াদের উদ্ধার করব, আমি তাদেরকে জড়ো করব যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে৷ আমি লজ্জার বদলে তাদের মহিমা দান করব৷