Zephaniah 3:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার নবীরা দাম্ভিক ও বিশ্বাসঘাতক, তার ইমামেরা পবিত্রকে অপবিত্র করেছে, তারা শরীয়তের বিরুদ্ধে জুলুম করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ভাববাদীরা অনাচারী; তারা বিশ্বাসঘাতক। তাদের পুরোহিতরা পবিত্র বস্তুকে অপবিত্র করে এবং ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার ভাববাদিগণ দাম্ভিক ও বিশ্বাসঘাতক, তাহার যাজকগণ পবিত্রকে অপবিত্র করিয়াছে, তাহারা ব্যবস্থার বিরুদ্ধে অত্যাচার করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার ভাববাদিগণ দাম্ভিক ও বিশ্বাসঘাতক, তাহার যাজকগণ পবিত্রকে অপবিত্র করিয়াছে, তাহারা ব্যবস্থার বিরুদ্ধে অত্যাচার করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার নবীরা হঠকারী ও বিশ্বাসঘাতক। তার পুরোহিতেরা পবিত্রকে অপবিত্র করে এবং আইন-কানুনের বিরুদ্ধে কাজ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার নবীরা হঠকারী ও বেঈমান। তার ইমামেরা পবিত্রকে অপবিত্র করে এবং শরীয়তের বিরুদ্ধে কাজ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার নারীরা উচ্ছৃঙ্খল, অবিশ্বস্ত, অসতী। তার পুরোহিতেরা নিজেদের ধর্মকর্মের শুদ্ধতা বজায় রাখে না, নিজেদের স্বার্থে বিধানকে যথেচ্ছভাবে ব্যবহার করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার ভাববাদীরা আরও অধিকতর জিনিষে অধিকার পাওয়ার জন্য সবসময গোপন পরিকল্পনা করছে| তার যাজকরা পবিত্র বস্তু এমনভাবে ব্যবহার করেছিল যেন তারা পবিত্র নয়| তারা ঈশ্বরের বিধির বিরুদ্ধে উগ্র আচরণ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার ভাববাদীরা উদ্ধত ও রাষ্ট্রদ্রোহী৷ তার যাজকেরা পবিত্রকে অপবিত্র করে এবং ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে৷