Zephaniah 3:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার মধ্যবর্তী মাবুদ ধর্মশীল; তিনি অন্যায় করেন না, প্রতি প্রভাতে ন্যায়বিচার স্থাপন করেন, প্রতি ভোরে তা করতে ত্রুটি করেন না; কিন্তু অন্যায়কারীররা লজ্জা পায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার মাঝে সদাপ্রভু ন্যায়পরায়ণ; তিনি কোনও অন্যায় করেন না। সকালের পর সকাল তিনি ন্যায়বিচার করেন, আর প্রত্যেক নতুন দিনে তিনি ভুল করেন না, তবুও সেই অন্যায়কারীদের কোনও লজ্জা নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার মধ্যবর্ত্তী সদাপ্রভু ধর্ম্মশীল; তিনি অন্যায় করেন না, প্রতি প্রভাতে তিনি আপন বিচার আলোকে স্থাপন করেন, ত্রুটি করেন না; কিন্তু অন্যায়াচারী লজ্জা জানে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার মধ্যবর্তী সদাপ্রভু ধর্মশীল; তিনি অন্যায় করেন না, প্রতি প্রভাতে তিনি আপন বিচার আলোকে স্থাপন করেন, ক্রটি করেন না; কিন্তু অন্যায়াচারী লজ্জা জানে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার মধ্যে বাসকারী সদাপ্রভু ন্যায়বান; তিনি কোন অন্যায় করেন না। প্রতিদিন সকালে তিনি ন্যায়বিচার করেন; তা করতে তিনি ভুল করেন না। কিন্তু অন্যায়কারীদের লজ্জা নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার মধ্যে বাসকারী মাবুদ ন্যায়বান; তিনি কোন অন্যায় করেন না। প্রতিদিন সকালে তিনি ন্যায়বিচার করেন; তা করতে তিনি ভুল করেন না। কিন্তু অন্যায়কারীদের লজ্জা নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু জেরুশালেমে অধিষ্ঠিত পরমেশ্বর ধর্মময়, ন্যায়বান। নিত্য প্রভাতে সূর্যোদয়ের যেমন ব্যতিক্রম নেই, তেমনি ব্যতিক্রম নেই তাঁরও ন্যায়বিচারে। কিন্তু তা সত্ত্বেও অসৎ নির্লজ্জদের চেতনা হয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর এখনও পর্যন্ত সেই শহরে আছেন এবং তিনি এখনও তাদের প্রতি অনুগত| ঈশ্বর কোন ভুল কাজ করেন না| তিনি তাঁর প্রজাদের সাহায্য করে যান| প্রতিদিন সকালে ভালো সিদ্ধান্ত নেবার জন্য তিনি লোকেদের সাহায্য করেন| কিন্তু ঐ খারাপ লোকেরা তাদের খারাপ কাজের জন্য মোটেই লজ্জিত নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার মধ্যে সদাপ্রভু ধার্মিক; তিনি কোন অন্যায় করেন না৷ প্ রত্যেক সকালে তিনি ন্যায়বিচার করেন; যা আলোতে গোপন থাকবে না৷ তবুও অন্যায়কারীদের লজ্জা নেই৷