Zephaniah 3:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি জাতিদেরকে উচ্ছিন্ন করেছি, তাদের উঁচু দুর্গগুলো ধ্বংস হয়েছে; আমি তাদের পথ শূন্য করেছি, তা দিয়ে কেউ আর চলাচল করে না; তাদের নগরগুলো ধ্বংস হয়ে গেছে, সেখানে মানুষ নেই, কোন বাসকারী আর নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি জাতিদের শেষ করেছি; তাদের বলিষ্ঠ দুর্গগুলি ধ্বংস হয়ে গেছে। আমি তাদের নগরের রাস্তাগুলি নির্জন করে দিয়েছি, সেখান থেকে আর কেউই যাতায়াত করে না। তাদের নগরসকল ধ্বংস হয়ে গেছে; সেগুলি খালি এবং নির্জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি জাতিগণকে উচ্ছিন্ন করিয়াছি, তাহাদের উচ্চ দুর্গ সকল ধ্বংসিত হইয়াছে; আমি তাহাদের পথ শূন্য করিয়াছি, তাহা দিয়া কেহ আর চলে না; তাহাদের নগর সকল লুপ্ত হইয়াছে, তথায় মনুষ্য নাই, কোন বাসকারী আর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি জাতিগণকে উচ্ছিন্ন করিয়াছি, তাহাদের উচ্চ দুর্গ সকল ধ্বংসিত হইয়াছে; আমি তাহাদের পথ শূন্য করিয়াছি, তাহা দিয়া কেহ আর চলে না; তাহাদের নগর সকল লুপ্ত হইয়াছে, তথায় মনুষ্য নাই, কোন বাসকারী আর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “আমি জাতিদের শেষ করে দিয়েছি; তাদের উঁচু পাহারা-ঘরগুলো ধ্বংস হয়ে গেছে। আমি তাদের রাস্তাগুলো জনশূন্য করেছি; কেউ সেগুলো দিয়ে আর যায় না। তাদের সব শহর ধ্বংস হয়ে গেছে; সেখানে কেউ নেই, কেউ বাস করে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আমি জাতিদের শেষ করে দিয়েছি; তাদের উঁচু পাহারা-ঘরগুলো ধ্বংস হয়ে গেছে। আমি তাদের রাস্তাগুলো জনশূন্য করেছি; কেউ সেগুলো দিয়ে আর যায় না। তাদের সব শহর ধ্বংস হয়ে গেছে; সেখানে কেউ নেই, কেউ বাস করে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর বলেনঃ আমি বিভিন্ন জাতিকে উচ্ছেদ করেছি, তাদের দুর্গ সমূহ হয়েছে বিধ্বস্ত। আমি তাদের পথগুলিকে করেছি জনহীন, সে পথে কেউ আর চলে না। তাদের নগরগুলি সব ধ্বংস হয়েছে,সেখানে কোন মানুষ নেই, সেখানে কেউ আর বাস করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেছিলেন, “আমি পুরো জাতিদের ধ্বংস করেছি| আমি আত্মরক্ষার অট্টালিকাগুলি ধ্বংস করেছি| আমি রাস্তাগুলি ধ্বংস করেছি এবং এখন আর কেউই সেখানে যেতে পারে না| তাদের শহরগুলি শূন্য এবং সেখানে আর কেউ কখনও বাস করে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি জাতিদের শেষ করে দিয়েছি; তাদের দুর্গগুলো ধ্বংস হয়ে গেছে৷ আমি তাদের রাস্তাগুলো ধ্বংস করেছি; কোনো মানুষ সেখান দিয়ে আর যায় না৷ তাদের সব শহর ধ্বংস হয়ে গেছে; সেখানে কেউ নেই, কেউ থাকে না৷