Zephaniah 3:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই সময় আমি জাতিদেরকে বিশুদ্ধ ওষ্ঠ দেব, যেন তারা সকলেই মাবুদের নামে ডাকে ও একযোগে তাঁর এবাদত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তখন আমি লোকেদের ওষ্ঠ শুচি করব, যাতে তারা সদাপ্রভুর নাম স্মরণ করে এবং কাঁধে কাঁধ মিলিয়ে তাঁর সেবা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তৎকালে আমি জাতিগণকে বিশুদ্ধ ওষ্ঠ দিব, যেন তাহারা সকলেই সদাপ্রভুর নামে ডাকে ও একযোগে তাঁহার আরাধনা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তৎকালে আমি জাতিগণকে বিশুদ্ধ ওষ্ঠ দিব, যেন তাহারা সকলেই সদাপ্রভুর নামে ডাকে ও একযোগে তাঁহার আরাধনা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি জাতিদের মুখ শুচি করব যাতে তারা সবাই আমার উপাসনা করতে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমার সেবা করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি জাতিদের মুখ পাক-সাফ করব যাতে তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমার এবাদত করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর আমি সর্বজাতির চিত্তশুদ্ধি ঘটাব, যেন একচিত্তে তারা আমার নাম গান করে, যেন শুধু আমারই সেবা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি অন্যান্য জাতির লোকেদের পরিবর্তন করব যাতে তারা শুদ্ধ মুখে, শুদ্ধ ভাষায় প্রভুকে ডাকে| তারা কাঁধে কাঁধ দিয়ে একজন লোকের মত মিলিত হবে এবং আমাকে উপাসনা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারপর আমি লোকেদের ঠোঁট শুচি করব, সদাপ্রভুর নামে তাদের ডাকবো যাতে কাঁধে কাঁধ মিলিয়ে আমার সেবা করতে পারে৷