bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
1 John 4
1 John 4
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 5 →
1
প্রিয় সন্তানেরা, তোমরা সব আত্মাকে বিশ্বাস করো না, কিন্তু সব আত্মাকে পরীক্ষা করে দেখ তারা ঈশ্বর থেকে কিনা, কারণ পৃথিবীতে অনেক ভন্ড ভাববাদী বের হয়েছে।
2
তোমরা ঈশ্বরের আত্মাকে এই প্রকারে চিনতে পার যে, কোন আত্মা যীশু খ্রীষ্টকে মানুষ হয়ে এসেছিলেন বলে স্বীকার করে সে ঈশ্বর থেকেই।
3
এবং যে আত্মা যীশুকে স্বীকার করে না সে ঈশ্বরের থেকে নয়। আর সেটাই হলো খ্রীষ্টের শত্রুর আত্মা, তোমরা যার বিষয়ে শুনেছ যে আসছে এবং এখন সেই শত্রুর আত্মা পৃথিবীতে আছে।
4
প্রিয় সন্তানেরা, তোমরা ঈশ্বরের এবং ওই ভন্ড আত্মাগুলিকে জয় করেছ; কারণ যিনি তোমাদের মধ্যে আছেন তিনি পৃথিবীর মধ্যে যে আছে তার থেকে মহান।
5
ওই ছলনার আত্মাগুলি পৃথিবীর থাকেই আর সেই জন্য তারা যা বলে তা জাগতিক কথা এবং পৃথিবীর মানুষই ওদের কথা শোনে।
6
আমরা ঈশ্বরের থেকেই; ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শোনে। যে ঈশ্বর থেকে নয় সে আমাদের কথা শোনে না। এর মাধ্যমেই আমরা সত্যের আত্মাকে ও ভন্ড আত্মাকে চিনতে পারি।
7
প্রিয়তমেরা, এস আমরা একে অপরকে ভালবাসি, কারণ ভালবাসা ঈশ্বর থেকেই এবং যে কেউ ভালবাসে, তার জন্ম ঈশ্বর থেকে এবং সে ঈশ্বরকে জানে।
8
যে কেউ ভালবাসে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই ভালবাসা।
9
আমাদের মধ্যে ঈশ্বরের ভালবাসা এইভাবে প্রকাশিত হয়েছে যে, ঈশ্বর নিজের একমাত্র পুত্রকে পৃথিবীতে পাঠালেন, যেন তাঁর মাধ্যমে আমরা জীবন পাই।
10
এই পুত্রতেই ভালবাসা আছে; আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয় কিন্তু তিনিই আমাদেরকে ভালোবেসেছিলেন, এবং নিজের পুত্রকে পাঠালেন ও আমাদের পাপের জন্য উত্সর্গ করলেন।
11
প্রিয় সন্তানেরা, ঈশ্বর যখন আমাদেরকে এমন ভালোবাসলেন তখন আমাদেরও উচিত একে অপরকে ভালবাসা।
12
কেউ ঈশ্বরকে কখনও দেখে নি। আমরা যদি একে অপরকে ভালবাসি তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন এবং তাঁর ভালবাসা আমাদের মধ্যে পূর্ণতা লাভ করে।
13
এর থেকে আমরা জানতে পারি যে, আমরা তাঁতে থাকি এবং তিনি আমাদের মধ্যে থাকেন, কারণ তিনি নিজের আত্মা আমাদেরকে দান করেছেন।
14
এবং আমরা দেখেছি ও সাক্ষ্য দিচ্ছি যে পিতা পুত্রকে পৃথিবীর মানুষের উদ্ধারকর্তা হিসাবে পাঠিয়েছেন।
15
যারা যীশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করে ঈশ্বর তাদের মধ্যে থাকেন এবং তারা ঈশ্বরে থাকে।
16
আর আমরা জানি এবং বিশ্বাস করি যে ঈশ্বরের ভালবাসা আমাদের মধ্যে আছে। ঈশ্বরই ভালবাসা, আর ভালবাসার মধ্যে যে থাকে সে ঈশ্বরের মধ্যে থাকে, এবং ঈশ্বর তার মধ্যে থাকেন।
17
এই ভাবে ভালবাসা আমাদের মধ্যে পরিপূর্ণ হয়, যেন বিচারের দিনে আমারা সাহস পাই, কারণ তিনি যেমন আছেন আমরাও এই পৃথিবীতে তেমনি আছি।
18
ভালবাসায় ভয় নেই, বরং পরিপূর্ণ ভালবাসা ভয়কে বের করে দেয়, কারণ ভয়ের সঙ্গে শাস্তির যোগ আছে এবং যে ভয় করে সে ভালবাসায় পরিপূর্ণ হয় নি।
19
আমরা তাঁকে ভালবাসি, কারণ ঈশ্বর প্রথমে আমাদের ভালোবেসেছেন।
20
যদি কেউ বলে আমি ঈশ্বরকে ভালবাসি কিন্তু নিজের ভাইকে ঘৃণা করে, তবে সে মিথ্যা কথা বলে; কেননা যাকে দেখেছে, নিজের সেই ভাইকে যে ভালবাসে না, সে ঈশ্বরকেও ভালবাসতে পারে না যাঁকে সে দেখেনি।
21
আর আমরা তাঁর কাছ থেকে এই আদেশ পেয়েছি যে, ঈশ্বরকে যে ভালবাসে সে নিজের ভাইকেও ভালো বাসুক।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5