bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
1 Thessalonians 5
1 Thessalonians 5
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
1
কিন্তু ভাইয়েরা বিশেষ বিশেষ কালের ও সময়ের বিষয়ে তোমাদেরকে কিছু লেখা অপ্রয়োজনীয়।
2
কারণ তোমরা নিজেরা বিলক্ষণ জানো, রাতে যেমন চোর আসে তেমনি প্রভুর দিনও আসছে।
3
লোকে যখন বলে, শান্তি ও অভয়, তক্ষুনি তাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হয়ে থাকে, তেমনই আকষ্মিক বিনাশ উপস্থিত হয়; আর তারা কোনোও ভাবে এড়াতে পারবে না।
4
কিন্তু, ভাইয়েরা, তোমরা অন্ধকারে নও যে, সেই দিন চোরের মত তোমাদের উপরে এসে পড়বে।
5
তোমরা তো সকলে দীপ্তির সন্তান ও দিবসের সন্তান; আমরা রাতের নয়, অন্ধকারেরও নয়।
6
অতএব এস, আমরা অন্য সবার মত ঘুমিয়ে না পড়ি, বরং জেগে থাকি ও মিতাচারী হই।
7
কারণ যারা ঘুমিয়ে পড়ে, তারা রাতেই ঘুমিয়ে পড়ে, এবং যারা মদ্যপায়ী, তারা রাতেই মত্ত হয়।
8
কিন্তু আমরা দিবসের বলে এস, মিতাচরী হই, বিশ্বাস ও প্রেমরূপ বুকপাটা পরি, এবং পরিত্রাণের আশারূপ শিরস্ত্র মাথায় দিই;
9
কারণ ঈশ্বর আমাদেরকে ক্রোধের জন্য নিযুক্ত করেননি, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা পরিত্রান লাভের জন্য;
10
তিনি আমাদের জন্য মরলেন, যেন আমরা জেগে থাকি বা ঘুমিয়ে পড়ি, তাঁর সাথেই বেঁচে থাকি।
11
অতএব যেমন তোমরা করে থাক, তেমন তোমরা একে অন্যকে ভরসা দাও, এবং একজন অন্যকে গেঁথে তোলো।
12
কিন্তু, হে ভাইয়েরা, আমরা তোমাদেরকে নিবেদন করছি; যাঁরা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন, এবং তোমাদেরকে চেতনা দেন, তাঁদেরকে চিনে নাও,
13
আর তাঁদের কাজের জন্য তাঁদেরকে প্রেমে অতিশয় সমাদর কর।
14
নিজেদের মধ্যে একতা রাখো। আর, হে ভাইয়েরা, আমরা তোমাদেরকে বিনয় করছি যারা নিয়ম না মেনে চলে, তাদেরকে চেতনা দাও, অল্পসাহসিদের স্বান্তনা দাও, দূর্বলদের সাহায্য কর, সবার জন্য ধৈর্য্যশীল হও।
15
দেখ, যেন অপকারের প্রতিশোধে কেউ কারোরও অপকার না কর, কিন্তু একে অপরের এবং সবার প্রতি সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা কর।
16
সবসময় আনন্দ কর; সবসময় প্রার্থনা কর;
18
সব বিষয়ে ধন্যবাদ কর; কারণ খ্রীষ্ট যীশুতে এটাই তোমাদের প্রতি ঈশ্বরের ইচ্ছা।
19
পবিত্র আত্মাকে দুঃখিত করো না।
20
ভাববাণী তুচ্ছ করো না। সববিষয়ে পরীক্ষা কর; যা ভালো, তা ধরে রাখো।
22
সব রকম মন্দ বিষয় থেকে দুরে থাকো।
23
শান্তির ঈশ্বর নিজেই তোমাদেরকে সবরকমভাবে পবিত্র করুন; এবং তোমাদের সমস্ত আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আসার সময় অনিন্দনীয় রূপে রক্ষিত হোক।
24
যিনি তোমাদেরকে ডাকেন, তিনি বিশ্বস্ত, তিনিই তা করবেন।
25
ভাইয়েরা, আমাদের জন্য প্রার্থনা কর।
26
সব ভাইকে পবিত্র চুম্বনে আশীর্বাদ কর।
27
আমি তোমাদেরকে প্রভুর নামে বলছি, সব ভাইয়ের কাছে যেন এই চিঠি পড়ে শোনানো হয়।
28
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সঙ্গে থাকুক।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
All chapters:
1
2
3
4
5