bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
2 Thessalonians 2
2 Thessalonians 2
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
1
আবার, হে ভাইয়েরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমন ও তাঁর কাছে আমাদের সংগৃহীত হবার বিষয়ে তোমাদেরকে এই বিনতি করছি;
2
তোমরা কোন আত্মা দিয়ে, বা কোনও বাক্য দিয়ে, অথবা আমরা লিখেছি, মনে করে কোন চিঠি দিয়ে, মনের স্থিরতা থেকে বিচলিত বা উদ্বিগ্ন হয়ো না, ভেবো না যে প্রভুর দিন এসে গেল;
3
কেহ কোন প্রকারে যেন তোমাদেরকে না ভোলায়; কারণ প্রথমে সেই বিশ্বাস-ভ্রষ্টতা উপস্থিত হবে এবং সেই পাপ-পুরুষ, সেই বিনাশ সন্তান, প্রকাশ পাবে,
4
যে প্রতিরোধী হবে ও নিজেকে ঈশ্বর নামে পরিচিত বা পুজ্য সমস্ত কিছুর থেকে নিজেকে বড় করবে, এমন কি ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে প্রকাশ করবে।
5
তোমাদের কি মনে পড়ে না, আমি আগে যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমাদেরকে এই কথা বলেছিলাম?
6
আর সে যেন নিজ সময়ে প্রকাশ পায়, এই জন্য কিসে তাকে বাধা দিয়ে রাখছে, তা তোমরা জান।
7
কারণ অধর্মের নিগূঢ়তত্ত্ব এখনই কাজ সম্পন্ন করছে; কেবল এখন একজন যে পর্য্যন্ত সে দূরীভূত না হয়, বাধা দিয়ে রাখছে।
8
আর তখন সেই অধার্ম্মীক প্রকাশ পাবে, যাকে প্রভু যীশু নিজের মুখের নিশ্বাস দিয়ে সংহার করবেন, ও নিজ আগমনের প্রকাশ দ্বারা লোপ করবেন।
9
সেই ব্যক্তির আগমন শয়তানের, কার্য্যসাধন অনুসারে মিথ্যার সমস্ত পরাক্রম ও নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণের সঙ্গে হবে,
10
এবং যারা বিনাশ পাচ্ছে তাদের বিষয়ে অধার্ম্মিকতার সব প্রতারণা সঙ্গে হবে; কারণ তারা পরিত্রান পাবার জন্য সত্যের প্রেম গ্রহণ করেনি।
11
আর সেজন্য ঈশ্বর তাদের কাছে ভ্রান্তির কাজ পাঠান, যাতে তারা সেই মিথ্যায় বিশ্বাস করে,
12
যেন সেই সকলের বিচার হয়, যারা সত্যে বিশ্বাস করত না, কিন্তু অধার্মিকতায় সন্তুষ্ট হত।
13
কিন্তু হে ভাইয়েরা, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের জন্য সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য; কারণ ঈশ্বর প্রথম থেকে তোমাদেরকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করেছেন;
14
এবং সেই অভিপ্রায়ে আমাদের সুসমাচার দ্বারা তোমাদেরকে ডেকেছেন, যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রতাপ লাভ করতে পার।
15
অতএব, হে ভাইয়েরা, স্থির থাক, এবং আমাদের বাক্য অথবা চিঠির মাধ্যমে যে সকল শিক্ষা পেয়েছ, তা ধরে রাখ।
16
আর আমাদের প্রভু যীশু খ্রীষ্ট নিজে, ও আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদেরকে প্রেম করেছেন, এবং অনুগ্রহের সাথে অনন্তকালস্থায়ী সান্ত্বনা ও উত্তম আশা দিয়েছেন,
17
তিনি তোমাদের হৃদয়কে সান্ত্বনা দিন, এবং সবরকম ভালো কাজে ও কথায় সুস্থির করুন।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
All chapters:
1
2
3