bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
James 3
James 3
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 4 →
1
হে আমার ভাইয়েরা, অনেকে জ্ঞানদাতা হয়ো না; তোমরা জান, অন্যদের থেকে আমাদের ভারী বিচার হবে।
2
কারণ আমরা সকলে অনেকভাবে হোঁচট খাই। যদি কেউ বাক্যে হোঁচট না খায়, তবে সে খাঁটি মানুষ, পুরো শরীরকেই সংযত রাখতে সমর্থ।
3
ঘোড়ারা যেন আমাদের বাধ্য হয়, সেই জন্য আমরা যদি তাদের মুখে বলগা দিই, তবে তাদের পুরো শরীরও চালনা করতে পারি।
4
আর দেখ, জাহাজগুলিও খুব বড়, এবং প্রচন্ড বাতাসে চলে, তা সত্ত্বেও সে সবগুলোকে খুব ছোটো হালের মাধ্যমে নাবিকের মনের ইচ্ছা যে দিকে হয়, সেই দিকে চালানো যায়
5
সেইভাবে জিভও ছোটো অঙ্গ বটে, কিন্তু বড় অহঙ্কারের কথা বলে। দেখ, কেমন একটু আগুনের ফুলকি কেমন বৃহৎ বন জ্বালিয়ে দেয়!
6
জিভও আগুন; আমাদের সব অঙ্গের মধ্যে জিভ হল অধর্মের জগৎ; এবং নিজে নরকের আগুনে জ্বলে উঠে সে গোটা দেহকেই নষ্ট করে এবং জীবন-পথে আগুন ধরিয়ে দেয়।
7
কারণ পশু ও পাখি, সরীসৃপের ও সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানুষের স্বভাবের মাধ্যমে দমন করতে পারা যায় ও দমন করতে পারে এবং পেরেছে;
8
কিন্তু জিভকে দমন করতে কোন মানুষের ক্ষমতা নেই; ওটা অশান্ত ও খারাপ বিষয় এবং মৃত্যুজনক বিষে ভরা।
9
ওর মাধ্যমেই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি, আবার ওর মাধমেই ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্টি মানুষদেরকে অভিশাপ দিই।
10
একই মুখ থেকে ধন্যবাদ ও অভিশাপ বের হয়। হে আমার ভাইয়েরা, এ সব এমন হওয়া উচিত নয়।
11
একই উৎস থেকে কি মিষ্টি ও তেতো দু-ধরনের জল বের হয়?
12
হে আমার ভাইয়েরা, ডুমুরগাছে কি জলপাই, দ্রাক্ষালতায় কি ডুমুরফল হতে পারে? নোনা জলও মিষ্টি জল দিতে পারে না।
13
তোমাদের মধ্যে জ্ঞানবান্ ও বুদ্ধিমান কে? সে ভালো আচরণের মাধ্যমে জ্ঞানের নম্রতায় নিজের কাজ দেখিয়ে দিক।
14
কিন্তু তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষা ও স্বার্থপরতা রাখ, তবে সত্যের বিরুদ্ধে গর্ব কোরো না ও মিথ্যা বোলো না।
15
সেই জ্ঞান এমন নয়, যা উপর থেকে নেমে আসে, বরং তা পার্থিব, প্রাণিক ও ভূতগ্রস্থ।
16
কারণ যেখানে ঈর্ষা ও স্বার্থপরতা, সেখানে অস্থিরতা ও সমস্ত খারাপ কাজ থাকে।
17
কিন্তু যে জ্ঞান উপর থেকে আসে, তা প্রথমে শুদ্ধ, পরে শান্তিপ্রিয়, নম্র, আন্তরিক, দয়া ও ভালো ভালো ফলে ভরা, পক্ষপাতহীন ও কপটতাহীন।
18
আর যারা শান্ত-আচরণ করে, তাদের জন্য শান্তিতে ধার্মিকতা ফলের বীজ বোনা যায়।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5