bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Titus 2
Titus 2
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
1
কিন্তু তুমি নিরাময় শিক্ষার উপযোগী কথা বল।
2
বৃদ্ধদেরকে বল, যেন তাঁরা আত্মসংযমী, ধীর, সংযত, [এবং] বিশ্বাসে, প্রেমে, ধৈর্য্যে নিরাময় হন।
3
সেই প্রকারে বৃদ্ধ। মহিলাদের বল, যেন তাঁরা আচার ব্যবহারে ভয়শীলা হন, অপরের নিন্দা করা বা মাতাল না হন, তারা যেন ভালো শিক্ষাদায়িনী হন;
4
তাঁরা যেন যুবতী মেয়েদের সংযত করে তোলেন, যেন এরা স্বামী ও ছেলেমেয়েদের ভালবাসেন,
5
সংযত, সতী, গৃহ কাজে মনযোগী, দয়ালু, ও নিজ নিজ স্বামীর অধীনে থাকে, যাতে ঈশ্বরের বাক্য অসন্মানিত না হয়।
6
সেই ভাবে যুবকদেরকে সংযত থাকতে উত্সাহিত কর।
7
আর নিজে সব বিষয়ে ভালো কাজের আদর্শ হও,
8
তোমার শিক্ষায় অনিন্দা, ধীরতা ও অদুষিত নিরাময় বাক্য থাকে, যেন বিপক্ষের লোকেরা লজ্জা পায় কারণ মন্দ বলবার তো তাদের কিছুই থাকবে না।
9
যারা দাস তাদেরকে বল, যেন তারা নিজ নিজ প্রভুদের বাধ্য থাকে ও সব বিষয়ে সন্তুষ্ট করে, এবং অযথা তর্ক না করে,
10
কিছুই আত্মসাৎ বা চুরি না করে, কিন্তু তারা যে বিশ্বাসযোগ্য তা প্রমাণ করে, যেন তারা আমাদের মুক্তিদাতা ঈশ্বরের সম্মন্ধে যে শিক্ষা আছে তা সব বিষয়ে সুন্দর করে তোলে।
11
কারণ ঈশ্বরের অনুগ্রহ দ্বারা পাপ থেকে মুক্তি পাওয়া যায় তা সব মানুষের কাছেই প্রকাশিত হয়েছে।
12
তা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যেন আমরা ভক্তিহীনতা ও জগতের কামনা বাসনাকে অস্বীকার করি, সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্ত্তমান যুগে জীবন কাটাই,
13
এবং মহান ঈশ্বর মুক্তিদাতা যীশু খ্রীষ্টের মহিমা প্রকাশ পাবে যে দিন, আমাদের সেই পরমধন্য আশা পূর্ণ হবার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করি।
14
যিনি আমাদের জন্য নিজেকে দান করলেন, যেন মূল্য দিযে আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেন, এবং নিজের জন্য নিজের লোকদেরকে, ভালো কাজে উৎসাহী লোকদের শুদ্ধ করেন।
15
তুমি এই সব কথা বল, এবং পূর্ণ অধিকারে শিক্ষা দাও, ও শাসন কর; কাউকেও তোমাকে তুচ্ছ করতে দিও না।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
All chapters:
1
2
3