bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
/
Acts 21
Acts 21
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 22 →
1
তাঁহাদের নিকট হইতে কষ্টে বিদায় লইয়া, জাহাজ খুলিয়া দিয়া, আমরা সোজা পথে কো দ্বীপে আসিলাম, পরদিন রোদঃ দ্বীপে, এবং তথা হইতে পাতারায় উপস্থিত হইলাম।
2
আর এমন একখানি জাহাজ পাইলাম, যাহা পার হইয়া ফৈনীকিয়ায় যাইবে, আমরা তাহাতে উঠিয়া যাত্রা করিলাম।
3
পরে কুপ্র দ্বীপ দেখা দিলে তাহা বাম দিকে ফেলিয়া আমরা সুরিয়া দেশে গিয়া সোরে নামিলাম; কেননা সেখানে জাহাজের মাল ফেলিতে হইল।
4
আর তথাকার শিষ্যগণের সন্ধান করিয়া আমরা সাত দিন তথায় অবস্থিতি করিলাম; ইঁহারা আত্মার দ্বারা পৌলকে বলিলেন, যেন তিনি যিরূশালেমে না যান।
5
সেই কয়েক দিন যাপন করিলে পর আমরা বাহির হইয়া প্রস্থান করিলাম, তখন তাঁহারা সকলে স্ত্রী পুত্র লইয়া নগরের বাহির পর্যন্ত আমাদিগকে রাখিয়া যাইতে আসিলেন; তথায় সমুদ্রতীরে হাঁটু পাতিয়া আমরা প্রার্থনাপূর্বক পরস্পর বিদায় গ্রহণ করিলাম;
6
পরে আমরা জাহাজে উঠিলাম ও তাঁহারা স্বস্থানে ফিরিয়া গেলেন।
7
পরে সোর ছাড়িয়া আমরা জলযাত্রা শেষ করিয়া তলিমায়িতে উপস্থিত হইলাম, এবং ভ্রাতৃগণকে মঙ্গলবাদ করিয়া এক দিন তাঁহাদের সঙ্গে রহিলাম।
8
পরদিন আমরা প্রস্থান করিয়া কৈসরিয়াতে আসিলাম, এবং সুসমাচার-প্রচারক ফিলিপ, যিনি সেই সাত জনের একজন, তাঁহার বাটীতে প্রবেশ করিয়া তাঁহার সঙ্গে অবস্থিতি করিলাম।
9
সেই ব্যক্তির চারি জন কুমারী কন্যা ছিলেন, তাঁহারা ভাববাণী বলিতেন।
10
সেই স্থানে আমরা অনেক দিন অবস্থিতি করিলে যিহূদিয়া হইতে আগাব নামে একজন ভাববাদী উপস্থিত হইলেন।
11
আর তিনি আমাদের নিকটে আসিয়া পৌলের কটিবন্ধন লইয়া তাঁহার নিজের হাত পা বাঁধিয়া কহিলেন, পবিত্র আত্মা এই কথা কহিতেছেন, যে ব্যক্তির এই কটিবন্ধন, তাঁহাকে যিহূদীরা যিরূশালেমে এইরূপে বাঁধিবে, এবং পরজাতীয়দের হস্তে সমর্পণ করিবে।
12
ইহা শুনিয়া তথাকার ভ্রাতৃগণ ও আমরা পৌলকে বিনতি করিলাম, যেন তিনি যিরূশালেমে না যান।
13
তখন পৌল উত্তর করিলেন, তোমরা এ কি করিতেছ? ক্রন্দন করিয়া আমার হৃদয় চুর্ণ করিতেছ? কারণ আমি প্রভু যীশুর নামের নিমিত্ত যিরূশালেমে কেবল বদ্ধ হইতে, তাহা নয়, বরং মরিতেও প্রস্তুত আছি।
14
এইরূপে তিনি আমাদের কথা শুনিতে অসম্মত হইলে আমরা ক্ষান্ত হইয়া বলিলাম, প্রভুরই ইচ্ছা সিদ্ধ হউক।
15
এই সকল দিনের শেষে আমরা জিনিসপত্র গুছাইয়া লইয়া যিরূশালেমে যাত্রা করিলাম।
16
আর কৈসরিয়া হইতে কয়েক জন শিষ্য আমাদের সঙ্গে চলিলেন; তাঁহারা কুপ্র দ্বীপের ম্নাসোন নামক একজনকে সঙ্গে করিয়া আনিলেন; ইনি একজন আদিম শিষ্য; ইঁহারই বাটীতে আমাদের অতিথি হইবার কথা।
17
যিরূশালেমে উপস্থিত হইলে পর ভ্রাতৃগণ সানন্দে আমাদিগকে গ্রহণ করিলেন।
18
পরদিন পৌল আমাদের সহিত যাকোবের বাটীতে প্রবেশ করিলেন; তথায় প্রাচীনবর্গ সকলে উপস্থিত হইলেন।
19
পরে তিনি তাঁহাদিগকে মঙ্গলবাদ করিয়া, ঈশ্বর তাঁহার পরিচর্যা দ্বারা পরজাতিগণের মধ্যে যে সকল কার্য সাধন করিয়াছিলেন, তাহার বৃত্তান্ত এক একটি করিয়া তাঁহাদিগকে জানাইলেন।
20
আর তাহা শুনিয়া তাঁহারা ঈশ্বরের গৌরব করিলেন, এবং তাঁহাকে বলিলেন, ভ্রাতঃ, তুমি দেখিতেছ, যিহূদীদের মধ্যে কত সহস্র লোক বিশ্বাসী হইয়াছে, আর তাহারা সকলে ব্যবস্থার পক্ষে উদ্যোগী।
21
আর তোমার বিষয়ে তাহারা এই সংবাদ পাইয়াছে যে, তুমি পরজাতীয়দের মধ্যে প্রবাসী সমস্ত যিহূদীকে মোশির পথ পরিত্যাগ করিতে শিক্ষা দিয়া বলিয়া থাক, যেন তাহারা শিশুদের ত্বক্ছেদ না করে ও যথারীতি না চলে।
22
অতএব এখন কি করা যায়? তাহারা ত শুনিতে পাইবে যে, তুমি আসিয়াছ।
23
অতএব আমরা তোমাকে যাহা বলি, তাহাই কর। আমাদের এমন চারি জন পুরুষ আছে, যাহারা মানত করিয়াছে;
24
তুমি তাহাদিগকে লইয়া তাহাদের সহিত আপনাকেও শুচি কর, এবং তাহাদের মস্তক মুণ্ডনের জন্য ব্যয় কর। তাহা করিলে সকলে জানিবে, তোমার বিষয়ে যে সকল সংবাদ উহারা পাইয়াছে, তাহা কিছু নয়, বরং তুমি নিজেও ব্যবস্থা পালন করিয়া যথানিয়মে চলিতেছ।
25
কিন্তু যে পরজাতীয়েরা বিশ্বাসী হইয়াছে, তাহাদের বিষয়ে আমরা বিচার করিয়া লিখিয়াছি যে, প্রতিমার প্রসাদ, রক্ত, গলা টিপিয়া মারা প্রাণীর মাংস এবং ব্যভিচার, এই সকল হইতে যেন তাহারা আপনাদিগকে রক্ষা করে।
26
তখন পৌল সেই কয়েক জনকে লইয়া পরদিন তাহাদের সহিত শুচি হইয়া ধর্মধামে প্রবেশ করিলেন, এবং তাহাদের প্রত্যেকের নিমিত্ত নৈবেদ্য উৎসর্গ করা পর্যন্ত শুচিকরণ কার্যে কত দিন লাগিবে, তাহা জানাইলেন।
27
আর সেই সাত দিন প্রায় সমাপ্ত হইলে এশিয়া দেশের যিহূদীরা ধর্মধামের মধ্যে তাঁহার দেখা পাইয়া সমস্ত জনতাকে উত্তেজিত করিয়া তুলিল, এবং তাঁহাকে ধরিয়া চেঁচাইয়া বলিতে লাগিল,
28
‘হে ইস্রায়েল-লোক সকল, সাহায্য কর; এ সেই ব্যক্তি, যে সর্বত্র সকলকে আমাদের জাতির ও ব্যবস্থার এবং এই স্থানের বিরুদ্ধে শিক্ষা দেয়; আবার এ গ্রীকদিগকেও ধর্মধামের মধ্যে আনিয়াছে, ও এই পবিত্র স্থান অপবিত্র করিয়াছে।’
29
কারণ তাহারা পূর্বে নগরের মধ্যে ইফিষীয় ত্রফিমকে পৌলের সঙ্গে দেখিয়াছিল, মনে করিয়াছিল, পৌল তাহাকে ধর্মধামের মধ্যে আনিয়া থাকিবেন।
30
তখন সমুদয় নগর উত্তেজিত হইয়া উঠিল, লোকেরা দৌড়াইয়া আসিল, এবং পৌলকে ধরিয়া ধর্মধামের বাহিরে টানিয়া লইয়া গেল, আর অমনি দ্বার সকল রুদ্ধ করা হইল।
31
এইরূপে তাহারা তাঁহাকে বধ করিতে চেষ্টা করিলে সৈন্যদলের সহস্রপতির কাছে এই সংবাদ আসিল যে, সমুদয় যিরূশালেমে গণ্ডগোল উপস্থিত। অমনি তিনি সেনাদিগকে ও শতপতিদিগকে সঙ্গে লইয়া তাহাদের নিকটে দৌড়াইয়া আসিলেন;
32
তাহাতে লোকেরা সহস্রপতিকে ও সেনাদিগকে দেখিতে পাইয়া পৌলকে প্রহার করিতে নিবৃত্ত হইল।
33
তখন সহস্রপতি নিকটে আসিয়া তাঁহাকে ধরিলেন, ও দুই শৃঙ্খলে বাঁধিতে আজ্ঞা দিলেন, এবং জিজ্ঞাসা করিলেন, এ কে, আর এ কি করিয়াছে?
34
তাহাতে জনতার মধ্যে চেঁচাইয়া কেহ কেহ এক প্রকার, কেহ কেহ অন্য প্রকার কথা কহিল; আর তিনি কোলাহল প্রযুক্ত কিছুই নিশ্চয় করিতে না পারাতে তাঁহাকে দুর্গে লইয়া যাইতে আজ্ঞা দিলেন।
35
তখন সোপানের উপরে উপস্থিত হইলে জনতার চণ্ডতা প্রযুক্ত সেনারা পৌলকে বহন করিতে লাগিল;
36
কেননা লোকের ভিড় পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল, আর উচ্চৈঃস্বরে বলিতেছিল, উহাকে দূর কর।
37
তাহারা পৌলকে দুর্গের ভিতরে লইয়া যাইতে উদ্যত হইলে পৌল সহস্রপতিকে কহিলেন, আপনার কাছে কি কিছু বলিতে পারি?
38
তিনি কহিলেন, তুমি কি গ্রীক জান? তবে তুমি কি সেই মিসরীয় নহ, যে ইহার পূর্বে বিদ্রোহ করিয়াছিল, ও গুপ্তহন্তাদের মধ্যে চারি সহস্র জনকে সঙ্গে করিয়া প্রান্তরে গিয়াছিল?
39
তখন পৌল কহিলেন, আমি যিহূদী, কিলিকিয়াস্থ তার্ষের লোক, সামান্য নগরের পৌর নহি; আপনাকে বিনতি করি, লোকদের নিকটে আমাকে কথা বলিতে অনুমতি দিউন।
40
আর তিনি অনুমতি দিলে পৌল সোপানের উপরে দাঁড়াইয়া লোকদের নিকটে হস্ত দ্বারা ইঙ্গিত করিলেন; তখন সকলে নিস্তব্ধ হইলে তিনি তাহাদিগকে ইব্রীয় ভাষায় বলিতে লাগিলেন,
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 22 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28