bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
/
Ezra 1
Ezra 1
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 2 →
1
পারস্য-রাজ কোরসের প্রথম বৎসরে যিরমিয় দ্বারা কথিত সদাপ্রভুর বাক্য-সিদ্ধির নিমিত্ত সদাপ্রভু পারস্য-রাজ কোরসের মনে প্রবৃত্তি দিলেন, তাই তিনি আপনার রাজ্যের সর্বত্র ঘোষণা দ্বারা এবং লিখিত বিজ্ঞাপন দ্বারা এই আজ্ঞা প্রচার করিলেন, পারস্য-রাজ কোরস এই কথা কহেন,
2
স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দান করিয়াছেন, আর তিনি যিহূদা দেশস্থ যিরূশালেমে তাঁহার জন্য এক গৃহ নির্মাণ করিবার ভার আমাকে দিয়াছেন।
3
তোমাদের মধ্যে, তাঁহার সমস্ত প্রজার মধ্যে, যে কেহ হউক, তাহার ঈশ্বর তাহার সহবর্তী হউন; সে যিহূদা দেশস্থ যিরূশালেমে যাউক, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহ নির্মাণ করুক; তিনিই ঈশ্বর।
4
আর যে কোন স্থানে যে কেহ অবশিষ্ট আছে, প্রবাস করিতেছে, সেই স্থানের লোকেরা ঈশ্বরের যিরূশালেমস্থ গৃহের জন্য স্বেচ্ছা-দত্ত নৈবেদ্য ব্যতিরেকে রৌপ্য, স্বর্ণ, নানা দ্রব্য ও পশু দিয়া তাহার সাহায্য করুক।
5
তখন যিহূদার ও বিন্যামীনের পিতৃকুলপতিগণ এবং যাজকেরা ও লেবীয়েরা, এমন কি, ঈশ্বরের যে লোকদের মনে সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহ নির্মাণার্থে যাত্রা করিতে প্রবৃত্তি দিলেন, তাহারা সকলে উঠিল।
6
আর তাহাদের চতুর্দিক্স্থ সমস্ত লোক স্বেচ্ছা-দত্ত সকল নৈবেদ্য ব্যতিরেকে রৌপ্যময় পাত্র, স্বর্ণ, নানা দ্রব্য এবং পশু ও বহুমূল্য দ্রব্য তাহাদিগকে দিয়া তাহাদের হস্ত সবল করিল।
7
আর নবূখদ্নিৎসর সদাপ্রভুর গৃহের যে সকল পাত্র যিরূশালেম হইতে আনিয়া আপন দেবালয়ে রাখিয়াছিলেন, কোরস রাজা সেই সকল বাহির করিয়া দিলেন।
8
পারস্য-রাজ কোরস সেই সকল কোষাধ্যক্ষ মিত্রদাতের হস্ত দ্বারা বাহির করিয়া আনাইলেন, আর যিহূদার অধ্যক্ষ শেশ্বসরের কাছে গণনা করিয়া তাহা সমর্পণ করিলেন।
9
সেই সকল দ্রব্যের সংখ্যা; স্বর্ণময় ত্রিশখানি থালা, রৌপ্যময় এক সহস্র থালা, ঊনত্রিশখানি ছুরি,
10
ত্রিশটি স্বর্ণময় পানপাত্র, চারি শত দশটি রৌপ্যময় দ্বিতীয় প্রকার পানপাত্র, এবং এক সহস্র অন্যান্য পাত্র;
11
সর্বসুদ্ধ পাঁচ সহস্র চারি শত স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র। বন্দিদিগকে বাবিল হইতে যিরূশালেমে উঠাইয়া আনিবার সময়ে শেশ্বসর এই সকল দ্রব্য আনিলেন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10