bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
/
Joshua 21
Joshua 21
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 22 →
1
পরে লেবীয়দের পিতৃকুলপতিগণ ইলিয়াসর যাজকের, নূনের পুত্র যিহোশূয়ের ও ইস্রায়েল-সন্তানগণের বংশ সকলের পিতৃকুলপতিগণের নিকটে আসিলেন,
2
ও কনান দেশের শীলোতে তাঁহাদিগকে কহিলেন, আমাদের বাসার্থ নগর ও পশুগণের জন্য চারণভূমি দিবার আজ্ঞা সদাপ্রভু মোশি দ্বারা দিয়াছিলেন।
3
তাহাতে সদাপ্রভুর আজ্ঞা অনুসারে ইস্রায়েল-সন্তানগণ আপন আপন অধিকার হইতে লেবীয়দিগকে এই এই নগর ও সেইগুলির চারণভূমি দিল।
4
কহাতীয় গোষ্ঠীদের নামে গুলি উঠিল; তাহাতে লেবীয়দের মধ্যে হারোণ যাজকের সন্তানগণ গুলিবাঁট দ্বারা যিহূদা বংশ, শিমিয়োনীয়দের বংশ ও বিন্যামীন বংশ হইতে তেরটি নগর পাইল।
5
আর কহাতের অবশিষ্ট সন্তানগণ গুলিবাঁট দ্বারা ইফ্রয়িম বংশের গোষ্ঠীসমূহ হইতে, এবং দান বংশ ও মনঃশির অর্ধ বংশ হইতে দশটি নগর পাইল।
6
আর গের্শোন-সন্তানগণ গুলিবাঁট দ্বারা ইষাখর বংশের গোষ্ঠীসমূহ হইতে, এবং আশের বংশ, নপ্তালি বংশ ও বাশনস্থ মনঃশির অর্ধ বংশ হইতে তেরটি নগর পাইল।
7
আর মরারি-সন্তানগণ আপন আপন গোষ্ঠী অনুসারে রূবেণ বংশ, গাদ বংশ ও সবূলূন বংশ হইতে বারোটি নগর পাইল।
8
এইরূপে ইস্রায়েল-সন্তানগণ গুলিবাঁট করিয়া লেবীয়দিগকে এই সকল নগর ও সেইগুলির চারণভূমি দিল, যেমন সদাপ্রভু মোশির দ্বারা আজ্ঞা দিয়াছিলেন।
9
তাহারা যিহূদা-সন্তানগণের বংশের ও শিমিয়োন-সন্তানগণের বংশের অধিকার হইতে এই এই নামবিশিষ্ট নগর দিল।
10
লেবির সন্তান কহাতীয় গোষ্ঠীদের মধ্যবর্তী হারোণ-সন্তানদের সেই সকল হইল; কেননা তাহাদের নামে প্রথম গুলি উঠিল।
11
ফলতঃ তাহারা অনাকের পিতা অর্বের কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ পর্বতময় যিহূদা প্রদেশস্থ হিব্রোণ ও তাহার চারিদিকের চারণভূমি তাহাদিগকে দিল।
12
কিন্তু ঐ নগরের ক্ষেত্র ও গ্রাম সকল তাহারা অধিকারার্থে যিফুন্নির পুত্র কালেবকে দিল।
13
তাহারা হারোণ যাজকের সন্তানগণকে চারণভূমির সহিত নরহন্তার আশ্রয়নগর হিব্রোণ দিল;
14
এবং চারণভূমির সহিত লিব্না, চারণভূমির সহিত যত্তীর, চারণভূমির সহিত ইষ্টমোয়,
15
চারণভূমির সহিত হোলোন, চারণভূমির সহিত দবীর,
16
চারণভূমির সহিত ঐন্, চারণভূমির সহিত যুটা ও চারণভূমির সহিত বৈৎ-শেমশ, ঐ দুই বংশের অধিকার হইতে এই নয়টি নগর দিল।
17
আর বিন্যামীন বংশের অধিকার হইতে চারণভূমির সহিত গিবিয়োন, চারণভূমির সহিত গেবা,
18
চারণভূমির সহিত অনাথোৎ ও চারণভূমির সহিত অল্মোন এই চারিটি নগর দিল।
19
সাকুল্যে চারণভূমির সহিত তেরটি নগর হারোণ-সন্তান যাজকদের অধিকার হইল।
20
আর কহাতের অবশিষ্ট সন্তানগণ অর্থাৎ কহাৎ-সন্তান লেবীয়দের গোষ্ঠী সকল ইফ্রয়িম বংশের অধিকার হইতে আপনাদের অধিকার-নগর পাইল।
21
ফলতঃ নরহন্তার আশ্রয়-নগর পর্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ শিখিম, ও তাহার চারণভূমি, এবং চারণভূমির সহিত গেষর;
22
ও চারণভূমির সহিত কিবসয়িম, ও চারণভূমির সহিত বৈৎ-হোরোণ; এই চারিটি নগর তাহারা তাহাদিগকে দিল।
23
আর দান বংশের অধিকার হইতে চারণভূমির সহিত ইল্তকী, চারণভূমির সহিত গিব্বথোন,
24
চারণভূমির সহিত অয়ালোন, ও চারণভূমির সহিত গাৎ-রিম্মোণ, এই চারিটি নগর দিল।
25
আর মনঃশির অর্ধ বংশের অধিকার হইতে চারণভূমির সহিত তানক, ও চারণভূমির সহিত গাৎ-রিম্মোণ, এই দুইটি নগর দিল।
26
কহাতের অবশিষ্ট সন্তানগণের গোষ্ঠীদের নিমিত্তে সর্বসুদ্ধ চারণভূমির সহিত এই দশটি নগর দিল।
27
পরে তাহারা লেবীয়দের গোষ্ঠীদের মধ্যে গের্শোন-সন্তানগণকে মনঃশির অর্ধ বংশের অধিকার হইতে চারণভূমির সহিত নরহন্তার আশ্রয়-নগর বাশনস্থ গোলন, এবং চারণভূমির সহিত বীষ্টরা, এই দুইটি নগর দিল।
28
আর ইষাখর বংশের অধিকার হইতে চারণভূমির সহিত কিশিয়োন, চারণভূমির সহিত দাবরৎ,
29
চারণভূমির সহিত যর্মূৎ, ও চারণভূমির সহিত ঐন্-গন্নীম; এই চারিটি নগর দিল।
30
আর আশের বংশের অধিকার হইতে চারণভূমির সহিত মিশাল, চারণভূমির সহিত আব্দোন,
31
চারণভূমির সহিত হিল্কৎ, ও চারণভূমির সহিত রহোব; এই চারিটি নগর দিল।
32
আর নপ্তালি বংশের অধিকার হইতে চারণভূমির সহিত নরহন্তার আশ্রয়-নগর গালীলস্থ কেদশ, এবং চারণভূমির সহিত হম্মোৎ-দোর, ও চারণভূমির সহিত কর্তন, এই তিনটি নগর দিল।
33
আপন আপন গোষ্ঠী অনুসারে গের্শোনীয়েরা সর্বসুদ্ধ চারণভূমির সহিত এই তেরোটি নগর পাইল।
34
পরে তাহারা মরারি-সন্তানগণের গোষ্ঠীদিগকে অর্থাৎ অবশিষ্ট লেবীয়দিগকে সবূলূন বংশের অধিকার হইতে চারণভূমির সহিত যক্মিয়াম, চারণভূমির সহিত কার্তা,
35
চারণভূমির সহিত দিম্না, ও চারণভূমির সহিত নহলোল এই চারিটি নগর দিল।
36
আর রূবেণ বংশের অধিকার হইতে চারণভূমির সহিত বেৎসর, চারণভূমির সহিত যহস,
37
চারণভূমির সহিত কদেমোৎ ও চারণভূমির সহিত মেফাৎ, এই চারিটি নগর দিল।
38
আর গাদ বংশের অধিকার হইতে চারণভূমির সহিত নরহন্তার আশ্রয়-নগর গিলিয়দস্থ রামোৎ, এবং চারণভূমির সহিত মহনয়িম,
39
চারণভূমির সহিত হিষ্বোন ও চারণভূমির সহিত যাসের, সাকুল্যে এই চারিটি নগর দিল।
40
এইরূপে লেবীয়দের অবশিষ্ট গোষ্ঠী সকল, অর্থাৎ মরারি-সন্তানগণ আপন আপন গোষ্ঠী অনুসারে গুলিবাঁট দ্বারা সর্বসুদ্ধ বারোটি নগর পাইল।
41
ইস্রায়েল-সন্তানগণের অধিকারের মধ্যে চারণভূমির সহিত সর্বসুদ্ধ আটচল্লিশটি নগর লেবীয়দের হইল।
42
সেই সকল নগরের মধ্যে প্রত্যেক নগরের চারিদিকে চারণভূমি ছিল; সেই সমস্ত নগরেরই এইরূপ ছিল।
43
সদাপ্রভু লোকদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিষয় দিব্য করিয়াছিলেন, সেই সমগ্র দেশ তিনি ইস্রায়েলকে দিলেন, এবং তাহারা তাহা অধিকার করিয়া তথায় বাস করিল।
44
সদাপ্রভু তাহাদের পিতৃপুরুষদের কাছে কৃত আপনার সমস্ত দিব্যানুসারে চারিদিকে তাহাদিগকে বিশ্রাম দিলেন; তাহাদের সমস্ত শত্রুর মধ্যে কেহই তাহাদের সম্মুখে দাঁড়াইতে পারিল না; সদাপ্রভু তাহাদের সমস্ত শত্রুকে তাহাদের হস্তে সমর্পণ করিলেন।
45
সদাপ্রভু ইস্রায়েল-কুলের কাছে যে সকল মঙ্গলবাক্য বলিয়াছিলেন, তাহার মধ্যে একটি বাক্যও নিষ্ফল হইল না; সকলই সফল হইল।
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 22 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24