bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
/
Leviticus 15
Leviticus 15
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 16 →
1
আর সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন,
2
তোমরা ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে এই কথা বল, পুরুষের শরীরে প্রমেহ হইলে সেই প্রমেহে সে অশুচি হইবে।
3
তাহার প্রমেহের জন্য অশৌচের বিধি এই; তাহার শরীর হইতে প্রমেহ ক্ষরুক, কিম্বা শরীরে বদ্ধ হউক, এ তাহার অশৌচ।
4
প্রমেহী লোক যে কোন শয্যায় শয়ন করে তাহা অশুচি, ও যাহা কিছুর উপরে বসে তাহা অশুচি হইবে।
5
আর যে কেহ তাহার শয্যা স্পর্শ করে, সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
6
আর যে কোন বস্তুর উপরে প্রমেহী বসে, তাহার উপরে যদি কেহ বসে, তবে সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
7
আর যে কেহ প্রমেহীর গাত্র স্পর্শ করে, সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
8
আর প্রমেহী যদি শুচি ব্যক্তির গাত্রে থুথু ফেলে, তবে সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
9
আর প্রমেহী যে কোন যানের উপরে আরোহণ করে, তাহা অশুচি হইবে।
10
আর যে কেহ তাহার নিচস্থ কোন বস্তু স্পর্শ করে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে, এবং যে কেহ তাহা তুলে, সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
11
আর প্রমেহী আপন হস্ত জলে ধৌত না করিয়া যাহাকে স্পর্শ করে, সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
12
আর প্রমেহী যে কোন মাটির পাত্র স্পর্শ করে, তাহা ভাঙ্গিয়া ফেলিতে হইবে, ও সকল কাষ্ঠপাত্র জলে ধৌত হইবে।
13
আর প্রমেহী যখন আপন প্রমেহ হইতে শুচি হয়, তখন সে আপন শুচিত্বের নিমিত্তে সাত দিন গণনা করিবে, এবং আপন বস্ত্র ধৌত করিবে, ও স্রোতজলে স্নান করিবে; পরে শুচি হইবে।
14
আর অষ্টম দিবসে সে আপনার নিমিত্তে দুইটি ঘুঘু কিম্বা দুইটি কপোতশাবক লইয়া সমাগম-তাম্বুর দ্বারে সদাপ্রভুর সম্মুখে আসিয়া সেইগুলিকে যাজকের হস্তে দিবে।
15
যাজক তাহার একটি পাপার্থক বলি, অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করিবে, এইরূপে যাজক তাহার প্রমেহ হেতু তাহার জন্য সদাপ্রভুর সম্মুখে প্রায়শ্চিত্ত করিবে।
16
আর যদি কোন পুরুষের রেতঃপাত হয়, তবে সে আপনার সমস্ত শরীর জলে ধৌত করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
17
আর যে কোন বস্ত্রে কি চর্মে রেতঃপাত হয়, তাহা জলে ধৌত করিতে হইবে, এবং তাহা সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
18
আর স্ত্রীর সহিত পুরুষ রেতঃসুদ্ধ শয়ন করিলে তাহারা উভয়ে জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
19
আর যে স্ত্রীর মাসিক হয়, তাহার শরীরস্থ রক্ত ক্ষরিলে সাত দিবস তাহার অশৌচ থাকিবে, এবং যে কেহ তাহাকে স্পর্শ করে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
20
আর অশৌচকালে সে যে কোন শয্যায় শয়ন করিবে, তাহা অশুচি হইবে; ও যাহার উপরে বসিবে, তাহা অশুচি হইবে।
21
আর যে কেহ তাহার শয্যা স্পর্শ করিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে ও সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
22
আর যে কেহ তাহার বসিবার কোন আসন স্পর্শ করে, সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
23
আর তাহার শয্যার কিম্বা আসনের উপরে কোন কিছু থাকিলে যে কেহ তাহা স্পর্শ করে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
24
আর অশৌচকালে যে পুরুষ তাহার সহিত শয়ন করে, ও তাহার রক্তস্রাব তাহার গাত্রে লাগে, সে সাত দিবস অশুচি থাকিবে; এবং যে কোন শয্যায় সে শয়ন করিবে, তাহাও অশুচি হইবে।
25
আর অশৌচকাল ব্যতিরেকে যদি কোন স্ত্রীলোকের বহুদিন পর্যন্ত রক্তস্রাব হয়, কিম্বা অশৌচকালের পর যদি রক্ত ক্ষরে, তবে সেই অশুচি রক্তস্রাবের সকল দিন সে অশৌচকালের ন্যায় থাকিবে, সে অশুচি।
26
সেই রক্তস্রাবের সমস্ত কাল যে কোন শয্যায় সে শয়ন করিবে, তাহা তাহার পক্ষে অশৌচকালের শয্যার ন্যায় হইবে, এবং যে কোন আসনের উপরে সে বসিবে, তাহা অশৌচকালের মত অশুচি হইবে।
27
আর যে কেহ সেই সকল স্পর্শ করিবে, সে অশুচি হইবে, বস্ত্র ধৌত করিয়া জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
28
আর সেই স্ত্রীর রক্তস্রাব রহিত হইলে সে আপনার নিমিত্তে সাত দিন গণনা করিবে, তৎপরে সে শুচি হইবে।
29
পরে অষ্টম দিবসে আপনার জন্য দুইটি ঘুঘু কিম্বা দুইটি কপোতশাবক লইয়া সমাগম-তাম্বুর দ্বারে যাজকের নিকটে আসিবে।
30
যাজক তাহার একটি পাপার্থক বলি ও অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করিবে, তাহার রক্তস্রাবের অশৌচ প্রযুক্ত যাজক সদাপ্রভুর সম্মুখে তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে।
31
এই প্রকারে তোমরা ইস্রায়েল-সন্তানগণকে তাহাদের অশৌচ হইতে পৃথক করিবে, পাছে তাহাদের মধ্যবর্তী আমার আবাস অশুচি করিলে তাহারা আপন আপন অশৌচ প্রযুক্ত মারা পড়ে।
32
প্রমেহী ও রেতঃপাতে অশুচি ব্যক্তি,
33
এবং অশুচি স্ত্রী, প্রমেহবিশিষ্ট পুরুষ ও স্ত্রী এবং অশুচি স্ত্রীর সহিত সংসর্গকারী পুরুষ, এই সকলের জন্য এই ব্যবস্থা।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27