bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
/
Numbers 9
Numbers 9
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 10 →
1
ইস্রায়েল মিসর দেশ হইতে বাহির হইলে পর দ্বিতীয় বৎসরের প্রথম মাসে সীনয় প্রান্তরে সদাপ্রভু মোশিকে কহিলেন,
2
ইস্রায়েল-সন্তানগণ যথাসময়ে নিস্তারপর্ব পালন করুক।
3
এই মাসের চতুর্দশ দিবসের সন্ধ্যাকালে যথাসময়ে তোমরা তাহা পালন করিও, পর্বের সমস্ত বিধি ও শাসন অনুসারে তাহা পালন করিবে।
4
তখন মোশি ইস্রায়েল-সন্তানগণকে নিস্তারপর্ব পালন করিতে আজ্ঞা করিলেন।
5
তাহাতে তাহারা প্রথম মাসের চতুর্দশ দিবসে সন্ধ্যাকালে সীনয় প্রান্তরে নিস্তারপর্ব পালন করিল; সদাপ্রভু মোশিকে যে সমস্ত আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারেই ইস্রায়েল-সন্তানগণ করিল।
6
কিন্তু কয়েক জন লোক একটি মানুষের শব স্পর্শ করায় অশুচি হওয়া প্রযুক্ত সেই দিন নিস্তারপর্ব পালন করিতে পারিল না; অতএব তাহারা সেই দিন মোশির ও হারোণের সম্মুখে উপস্থিত হইল।
7
আর সেই লোকগুলি তাঁহাকে কহিল, আমরা একটি মানুষের শব স্পর্শ করিয়া অশুচি হইয়াছি, ইহাতে ইস্রায়েল-সন্তানগণের মধ্যে যথাসময়ে সদাপ্রভুর উদ্দেশে উপহার নিবেদন করিতে কেন নিবারিত হইতেছি?
8
মোশি তাহাদিগকে কহিলেন, তোমরা দাঁড়াও, তোমাদের বিষয়ে সদাপ্রভু কি আজ্ঞা করেন, তাহা শুনি।
9
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন,
10
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, তোমাদের মধ্যে কিম্বা তোমাদের ভাবী সন্তানদের মধ্যে যদ্যপি কেহ শব স্পর্শ করিয়া অশুচি হয়, কিম্বা দূরস্থ পথে থাকে, তথাপি সে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করিবে।
11
দ্বিতীয় মাসে চতুর্দশ দিবসের সন্ধ্যাকালে তাহারা তাহা পালন করিবে; তাহারা তাড়ীশুন্য রুটি ও তিক্ত শাকের সহিত [মেষবৎস] ভক্ষণ করিবে;
12
তাহারা প্রাতঃকাল পর্যন্ত তাহার কিছুই অবশিষ্ট রাখিবে না, ও তাহার কোন অস্থি ভাঙ্গিবে না; নিস্তার পর্বের সমস্ত বিধি অনুযায়ী তাহারা তাহা পালন করিবে।
13
কিন্তু যে কেহ শুচি থাকে, ও পথিক না হয়, সে যদি নিস্তারপর্ব পালন না করে, তবে সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে; কারণ যথাসময়ে সদাপ্রভুর উদ্দেশে উপহার না আনাতে সে আপনার পাপ আপনি বহন করিবে।
14
আর যদি কোন বিদেশীয় লোক তোমাদের মধ্যে প্রবাস করে, আর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করে; তবে সে নিস্তারপর্বের বিধিমতে ও পর্বের শাসনানুসারে তাহা পালন করিবে; বিদেশীয় কি দেশজাত উভয়েরই জন্য তোমাদের পক্ষে একমাত্র বিধি হইবে।
15
আর যে দিন আবাস স্থাপিত হইল, সেই দিন মেঘ আসিয়া আবাস অর্থাৎ সাক্ষ্যতাম্বু আচ্ছাদন করিল; এবং সন্ধ্যাকালে উহা আবাসের উপরে অগ্নির আকারবৎ রহিল, উহা প্রাতঃকাল পর্যন্ত থাকিল।
16
এইরূপ নিত্য হইত; মেঘ উহা আচ্ছাদন করিত, আর রাত্রিতে অগ্নির আকার দেখা যাইত।
17
আর যে কোন সময়ে তাম্বুর উপর হইতে মেঘ ঊর্ধ্বে নীত হইত তখন ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিত; এবং মেঘ যে স্থানে অবস্থিতি করিত ইস্রায়েল-সন্তানগণ সেই স্থানে শিবির স্থাপন করিত।
18
সদাপ্রভুর আজ্ঞা অনুসারে ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিত, সদাপ্রভুর আজ্ঞা অনুসারেই শিবির স্থাপন করিত; মেঘ যাবৎ আবাসের উপরে অবস্থিতি করিত, তাবৎ তাহারা শিবিরে থাকিত।
19
আর মেঘ যখন আবাসের উপরে অধিক দিন বিলম্ব করিত, তখন ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর আদেশ পালন করিত; যাত্রা করিত না।
20
আর মেঘ কখনও কখনও আবাসের উপরে অল্প দিন থাকিত; তখন সদাপ্রভুর আজ্ঞাতে তাহারা শিবিরে থাকিত, আর সদাপ্রভুর আজ্ঞাতেই যাত্রা করিত।
21
আর কখনও কখনও মেঘ সন্ধ্যাকাল হইতে প্রাতঃকাল পর্যন্ত থাকিত; আর মেঘ প্রাতঃকালে ঊর্ধ্বে নীত হইলে তাহারা যাত্রা করিত; অথবা দিবা কি রাত্রি হউক, মেঘ ঊর্ধ্বে নীত হইলেই তাহারা যাত্রা করিত।
22
দুই দিন কিম্বা এক মাস কিম্বা এক বৎসর হউক, আবাসের উপরে মেঘ যতকাল অবস্থিতি করিত, ইস্রায়েল-সন্তানগণও ততকাল শিবিরে বাস করিত, যাত্রা করিত না; কিন্তু উহা ঊর্ধ্বে নীত হইলেই তাহারা যাত্রা করিত। সদাপ্রভুর আজ্ঞাতেই তাহারা শিবিরে থাকিত, সদাপ্রভুর আজ্ঞাতেই তাহারা যাত্রা করিত;
23
তাহারা মোশির দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞা অনুসারে সদাপ্রভুর আদেশ পালন করিত।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36