bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
/
Song of Solomon 8
Song of Solomon 8
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
1
আহা, তুমি যদি আমার সহোদরের ন্যায় হইতে, যে আমার মাতার স্তন্য পান করিত, তবে আমি তোমাকে সড়কে পাইলে চুম্বন করিতাম, তথাপি কেহ আমাকে তুচ্ছ করিত না।
2
আমি তোমাকে পথ দেখাইতাম, আমার মাতার গৃহে লইয়া যাইতাম; তুমি আমাকে শিক্ষা প্রদান করিতে, আমি তোমাকে সুগন্ধমিশ্রিত দ্রাক্ষারস পান করাইতাম, আমার দাড়িম্বের মিষ্ট রস পান করাইতাম।
3
তাঁহার বাম হস্ত আমার মস্তকের নিচে থাকিত, তাঁহার দক্ষিণ হস্ত আমাকে আলিঙ্গন করিত।
4
অয়ি যিরূশালেম-কন্যাগণ! আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, তোমরা প্রেমকে কেন জাগাইবে? কেন উত্তেজিত করিবে, যে পর্যন্ত তাহার বাসনা না হয়?
5
উনি কে, যিনি প্রান্তর হইতে উঠিয়া আসিতেছেন, নিজ প্রিয়ের প্রতি নির্ভর দিয়া আসিতেছেন? আমি নাগরঙ্গ বৃক্ষতলে তোমাকে জাগাইলাম, সেখানে তোমার মাতা তোমাকে লইয়া ব্যথা খাইয়াছিলেন, সেখানে তোমার জননী ব্যথা খাইয়াছিলেন, ও তোমাকে প্রসব করিয়াছিলেন।
6
তুমি আমাকে মোহরের ন্যায় তোমার হৃদয়ে, মোহরের ন্যায় তোমার বাহুতে রাখ; কেননা প্রেম মৃত্যুর ন্যায় বলবান; অন্তর্জ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর; তাহার শিখা অগ্নির শিখা, তাহা সদাপ্রভুরই অগ্নি।
7
বহু জল প্রেম নির্বাপিত করিতে পারে না, স্রোতস্বতীগণ তাহা ডুবাইয়া দিতে পারে না; কেহ যদি প্রেমের জন্য গৃহের সর্বস্ব দেয়, লোকে তাহাকে যার-পর-নাই তুচ্ছ করে।
8
‘আমাদের একটি ছোট ভগিনী আছে, তাহার কুচযুগ নাই; আমরা নিজ ভগিনীর জন্য সেই দিন কি করিব, যে দিনে তাহার বিষয়ে প্রস্তাব হইবে?
9
সে যদি প্রাচীরস্বরূপা হয়, তাহার উপরে রৌপ্যের গম্বুজ নির্মাণ করিব, সে যদি দ্বারস্বরূপা হয়, এরস কাষ্ঠের কবাট দিয়া তাহা ঘেরিব।’
10
আমি প্রাচীরস্বরূপা, এবং আমার কুচযুগ তাহার উচ্চগৃহের ন্যায়; তখন তাঁহার নয়নগোচরে শান্তিপ্রাপ্তার ন্যায় হইলাম।
11
বাল্-হামোনে শলোমনের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল, তিনি তাহা কৃষকদিগকে জমা দিয়াছেন; তাহার ফলের মূল্য প্রত্যেকে এক এক সহস্র মুদ্রা দিবে।
12
আমার নিজের দ্রাক্ষাক্ষেত্র আমার সম্মুখে; হে শলোমন, সেই সহস্র মুদ্রা তোমারই হইবে। দুই শত মুদ্রা কৃষকদের থাকিবে।
13
অয়ি উপবন-বাসিনি! সখাগণ তোমার স্বর শুনিবার জন্য কান পাতিয়া আছে, আমাকে তাহা শুনিতে দেও।
14
হে আমার প্রিয়, শীঘ্র চল, মৃগ কিম্বা হরিণশাবকের সদৃশ হও, সুগন্ধময় পর্বতশ্রেণীর উপরে।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
All chapters:
1
2
3
4
5
6
7
8