bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
1 John 1
1 John 1
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 2 →
1
যা আদি থেকে ছিল, যা আমরা শুনেছি, স্বচক্ষে দেখেছি, নিরীক্ষণ করেছি এবং নিজের হাতে স্পর্শ করেছি, জীবনের সেই কালামের বিষয় লিখছি—
2
আর সেই জীবন প্রকাশিত হলেন এবং আমরা তা দেখেছি ও সেই বিষয়ে সাক্ষ্য দিচ্ছি; এবং যিনি পিতার কাছে ছিলেন ও আমাদের কাছে প্রকাশিত হলেন, তোমাদেরকে সেই অনন্ত জীবনের কথাই জানাচ্ছি—
3
আমরা যা দেখেছি ও শুনেছি, তার সংবাদ তোমাদেরকেও দিচ্ছি, যেন আমাদের সঙ্গে তোমাদেরও সহভাগিতা থাকে। আর আমাদের যে সহভাগিতা তা পিতার এবং তাঁর পুত্র ঈসা মসীহের সঙ্গে।
4
আমাদের আনন্দ যেন সমপূর্ণ হয়, এজন্য এসব লিখছি।
5
আমরা যে বার্তা তাঁর কাছে শুনে তোমাদের জানাচ্ছি তা এই, আল্লাহ্ হচ্ছেন নূর এবং তাঁর মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই।
6
আমরা যদি বলি যে, তাঁর সঙ্গে আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি, তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না।
7
কিন্তু তিনি যেমন নূরে আছেন, আমরাও যদি তেমনি নূরে চলি, তবে পরস্পরের মধ্যে আমাদের সহভাগিতা আছে এবং তাঁর পুত্র ঈসার রক্ত আমাদেরকে সমস্ত গুনাহ্ থেকে পাক-পবিত্র করে।
8
আমরা যদি বলি যে, আমাদের মধ্যে গুনাহ্ নেই, তবে নিজেরা নিজেদের ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নেই।
9
যদি আমরা নিজ নিজ গুনাহ্ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের গুনাহ্ মাফ করবেন এবং আমাদের সমস্ত অধার্মিকতা থেকে পাক-পবিত্র করবেন।
10
যদি আমরা বলি যে, গুনাহ্ করি নি, তবে তাঁকে মিথ্যাবাদী বানাই এবং তাঁর কালাম আমাদের অন্তরে নেই।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5